শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনাম :
জার্মানিতে যেতে চান? ভিসা, খরচ ও আবেদনের নিয়ম জেনে নিন ঢাকা-সিলেট ছয় লেনের কাজ শেষ হবে কবে, জানালেন বাণিজ্যমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ যেভাবে চীনা গোয়েন্দা সহায়তায় মার্কিন ঘাঁটিগুলোতে নিখুঁত হামলা চালাচ্ছে ইরান যুক্তরাষ্ট্রে অবস্থানকারী বিদেশিদের জন্য জরুরি নির্দেশনা বাংলাদেশ-জাপান ভ্রাতৃত্বের বন্ধন এগিয়ে নিতে কাজ করছে সরকার: মঈন খান ধানমন্ডিতে নিষিদ্ধ ঘোষিত আ.লীগের ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণ, আটক ৪ জাবি উপাচার্য কামরুল আহসানকে অব্যাহতি, নতুন ভিসি নূরুল ইসলাম জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক আওয়ামী দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ময়মনসিংহে শিশু ধর্ষণকারীর যাবজ্জীবন কারাদণ্ড

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২০

ময়মনসিংহে আট বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলায় সদর উপজেলার পাড়াইল গ্রামের মোতালেব হোসেন মুতু (৫১) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসাথে তাকে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে ময়মনসিংহের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এসএম এরশাদুল আলম এ রায় দেন।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৩ সালের ১২ এপ্রিল দুপুরে ৮ বছর বয়সী ছোট মেয়েকে একা ঘরে রেখে পরিবারের অন্য সদস্যরা পুকুরে গোসল করতে যান। এ সুযোগে প্রতিবেশী মোতালেব হোসেন মতু শিশুটিকে ধর্ষণ করেন। এ ঘটনায় পরদিন কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করেন শিশুটির পিতা।

ঘটনার দীর্ঘ সাড়ে সাত বছর পর মঙ্গলবার মামলার একমাত্র আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেন আদালত।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD