শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ময়মনসিংহ মেডিকেলে আরও ৬ জনের প্রাণহানি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ছয়জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে একজন এবং উপসর্গ নিয়ে মারা যান পাঁচজন।

বুধবার (২৯ সেপ্টেম্বর) সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।

উপসর্গ নিয়ে মৃতরা হলেন-ময়মনসিংহ সদরের আনোয়ারা বেগম (৭৫), ফুলপুরের আজিজুর রহমান (৮০), মুক্তাগাছার শামসুল হক (৪০), গাজীপুর শ্রীপুরের আব্দুল বারেক (৬৫), নেত্রকোনা সদরের হাসান মিয়া (৭০) এবং করোনায় মৃত ব্যক্তি হলেন, জামালপুর মেলান্দহের মাস্টার (৫০)।

ডা. মহিউদ্দিন খান মুন জানান, আইসিইউতে ৯ জনসহ হাসপাতালের করোনা ইউনিটে মোট ১০৫ জন রোগী চিকিৎসাধীন আছেন। গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন ৩৯ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ জন।

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম জানান, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে ৩১৫টি নমুনা পরীক্ষা করে ১৩ জন করোনা শনাক্ত হয়েছেন।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD