রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন

যমুনা নদীতে ভাসছিলো অর্ধগলিত যুবকের মরদেহ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১০ অক্টোবর, ২০২০

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে যমুনা নদীর মোহনপুর এলাকা থেকে ভাসমান অবস্থায় এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার দুপুরে উদ্ধার করা লাশের কোনও পরিচয় পাওয়া যায়নি।

সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আনিসুর রহমান জানান, পূর্ব মোহনপুর এলাকার যমুনা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অর্ধগলিত মরদেহটি উদ্ধার করে। বর্তমানে মরদেহটি সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

আনিসুর রহমান বলেন, নিহতের পরনে প্যান্ট থাকার কারণে এটি একটি যুবকের মরদেহ নিশ্চিত হওয়া গেলেও তার পরিচয় জানা যায়নি। ধারণা করা হচ্ছে এক সপ্তাহেরও বেশি সময় আগে এ যবুকের মৃত্যু হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD