যশোর প্রতিনিধি : যশোরে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘন্টায় ১৩ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনায় ৭ জন এবং উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। শনিবার (৩ জুলাই) যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাঃ আরিফ আহমেদ এ তথ্য জানান।
৭১৬ জনের নমুনা পরীক্ষায় ২৫০ জনের নতুন করে করোনা শনাক্ত হয়েছে। বর্তমানে করোনা ওয়ার্ডে ভর্তি আছেন ১৩০ জন এবং করোনা উপসর্গ নিয়ে ভর্তি আছেন ৭২ জন।
বেশিরভাগ রোগী একদম শেষ সময়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসায় তাদেরকে সঠিকভাবে চিকিৎসা শুরুর আগেই তারা মারা যাচ্ছেন বলে ডাঃ আরিফ আহমেদ।
ডাঃ আরিফ আহমেদ বলেন, বেশিরভাগ রোগী একদম শেষ সময়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসায় তাদেরকে সঠিকভাবে চিকিৎসা শুরুর আগেই তারা মারা যাচ্ছেন।
তিনি আরও বলেন, হাসপাতালে আসা বেশিরভাগ রোগী গ্রামের। বর্তমানে কোভিড রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় আবারও বেড সংখ্যা বাড়ানোর প্রয়োজন দেখা দিয়েছে হাসপাতালে।