শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

যশোরে করোনা টিকা সংকট বন্ধ হয়ে গেছে টিকা কার্যক্রম

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১

যশোর প্রতিনিধি : যশোরে করোনা টিকার সংকট দেখা দিয়েছে। টিকা সংকট দেখা দেওয়ায় কাউকে আর টিকা দেওয়া হচ্ছে না। টিকা না পেয়ে হাসপাতালে আসা লোকজন ক্ষুব্ধ হয়ে ফিরে যেতে বাধ্য হয়েছেন।

টিকা নিতে আসা লোকজন জানান, রেজিস্ট্রেশন অনুযায়ী তারা টিকা নিতে যশোর জেনারেল হাসপাতালে যান। এ সময় তারা দীর্ঘ লাইনে দাঁড়িয়েও টিকা পাননি। তাদের অভিযোগ, টিকার সংকট থাকলে তাদের কেন ম্যাসেজ দিয়ে আসতে বলা হলো। এ সময় টিকা না পেয়ে শতাধিক ব্যক্তি হতাশা নিয়ে ফিরে যান।

সূত্র জানায়, ৩ লাখ ২০ হাজার মানুষ প্রথম ডোজ টিকা নিয়েছেন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ২ লাখ মানুষ। আর রেজিস্ট্রেশন করেছেন ৮ লাখেরও বেশি মানুষ। প্রথম ডোজ ১৩ সেপ্টেম্বর শেষ হয়েছে। ফলে টিকা দেওয়া বন্ধ হয়ে গেছে। যদি টিকা না আসে তাহলে আজ মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) থেকে দ্বিতীয় ডোজও বন্ধ হয়ে যাবে।

হাসপাতালে টিকা দেওয়ার দায়িত্বে থাকা নার্সরা জানান, টিকা সংকটের কারণে তারা বেশিরভাগ লোকজনকে টিকা দিতে পারছেন না।

জেলা সিভিল সার্জন ডা. শেখ আবু শাহিন সাংবাদিকদের জানান, গণটিকা কার্যক্রমের কারণে তাদের কাছে থাকা টিকা শেষ হয়ে যাওয়ায় অনেককেই টিকা দেওয়া সম্ভব হয়নি। তিনি বলেন, ‘ঢাকায় টিকার চাহিদা পাঠানো হয়েছে। আশা করা যাচ্ছে দ্রুতই এ সমস্যার সমাধান হয়ে যাবে।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD