শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম :
চীনের শেয়ারবাজারে ধস, দুর্বল হচ্ছে ‘ড্রাগনের’ শক্তি সৌদি আরবে কারাবন্দি সাড়ে ৭ হাজার বাংলাদেশি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীকে পদত্যাগ করতে হবে: নাহিদ ইসলাম রিয়াদ-দাম্মামগামী ফ্লাইট আবারও স্থগিত করলো বিমান ফ্রান্সের বিক্ষোভ নিয়ে নির্বোধের মতো মন্তব্য করেছেন ট্রাম্প: ম্যাক্রোঁ ট্রাম্পের ‘মাদার অব অল বোম্বস’-এর জবাবে আসছে ইরানের ‘ফাদার অব অল বোম্বস’! নভেম্বরেই ইরানে ব্যাপক হামলার ছক! সাইবার হামলার শঙ্কা, বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সাময়িকভাবে ডাউন এবার পার্বত্য দুই জেলায় সড়ক ও নৌপথ অবরোধের ঘোষণা সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গোলাগুলি

যশোরে করোনা পজেটিভ ৭০ জন, ভারতফেরত ৬

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ জুন, ২০২১

ডেস্ক রিপোর্ট : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে ৭৫ জনের করোনা পজেটিভ এসেছে। ৩২২ জনের নমুনা পরীক্ষা করে এ ফলাফল আসে।

মঙ্গলবার (১ জুন) যবিপ্রবির পরীক্ষণ দলের সদস্য ও অণুজীববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. ইকবাল কবীর জাহিদ এ তথ্য জানান। এরই মধ্যে যশোরের ২৮৯ জনের নমুনা পরীক্ষা করে ৭০ জনের, মাগুরার ২২ জনের নমুনা পরীক্ষা করে ৩ জনের ও নড়াইলের ১১ জনের নমুনা পরীক্ষা করে ২ জনের নমুনায় পজেটিভ পাওয়া যায়।

যশোর সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার যশোরের মোট ২৯৪ জনের নমুনা পরীক্ষা হয়েছে। যার ২৮৯টি যবিপ্রবির ল্যাবে ও ৫টি খুলনার ল্যাবে। শনাক্ত ৭০ জনের মধ্যে ৬ জন কোয়ারেন্টিনে থাকা ভারতফেরত যাত্রী রয়েছেন। কোয়ারেন্টিনে থাকা ১২৭ জনের নমুনা পরীক্ষা করে ওই ৬ জনের নমুনা পজেটিভ পাওয়া যায়।

যশোরে আজ মঙ্গলবার (১ জুন) করোনা শনাক্তের হার ২৪ শতাংশ। গতকাল সোমবার (৩১ মে) করোনা শনাক্তের হার ছিল ১৬ শতাংশ। যশোরে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ৮১ জন।

উল্লেখ্য, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা সংক্রান্ত সব তথ্য সংশ্লিষ্ট জেলাগুলোর সিভিল সার্জন অফিসে পাঠানো হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD