শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:১২ অপরাহ্ন

যাত্রীবাহী বাসে ট্রাকের ধাক্কা, নিহত ৬

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০২০

টাঙ্গাইল প্রতিনিধি : ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যাত্রীবাহী বাস-ট্রাকের সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ শুক্রবার সকালে মির্জাপুরের ইচাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে কারও নাম পরিচয় পাওয়া যায়নি।

গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফর হোসেন জানান, রংপুর থেকে ছেড়ে আসা সেবা ক্লাসিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস মির্জাপুর উপজেলার ইচাইল এলাকায় বিকল হয়ে পড়ে। পরে মেরামতের জন্য রাস্তার পাশে দাঁড় করানো হয়।

সকাল সাতটার দিকে ঢাকাগামী সবজি ভর্তি এক ট্রাক বাসটিকে পেছন থেকে ধাক্কা মারে। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও দু’জন নিহত হয়। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে তিনি জানান।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD