বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

যান্ত্রিক ত্রুটিতে ৪৫ মিনিট দেরিতে ছাড়ল মেট্রোরেল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৭ আগস্ট, ২০২৩

যান্ত্রিক ত্রুটির কারণে আজ সোমবার (৭ আগস্ট) সকালে প্রায় ৪৫ মিনিট দেরিতে ছেড়েছে মেট্রোরেল। এতে দুর্ভোগ পোহাতে হয়েছে রাজধানীবাসীকে।

এতথ্য নিশ্চিত করেছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক (অপারেশন্স) ইফতেখার হোসেন । তিনি বলেন, ট্র্যাকে সমস্যার কারণে মেট্রোরেল নির্ধারিত সময় সকাল ৮টার পরিবর্তে ৮টা ৪৫ মিনিটে চলাচল শুরু করেছে।

মো. ইফতেখার হোসেন বলেন, এটা বড় কোন ত্রুটি ছিলো না। মেট্রোরেল যেহেতু বিদ্যুতে চলে তাই এরকম ছোটখাট যান্ত্রিক ত্রুটি হতেই পারে।

এদিকে সকালে মেট্রোলের বন্ধ থাকায় কিছুটা বিড়ম্বনায় পড়তে হয় যাত্রীদের। অনেককেই স্টেশনে রেলের অপেক্ষায় থাকতে দেখা যায়।

গত ২৮ ডিসেম্বর দেশের প্রথম মেট্রোরেল লাইন এমআরটি-৬ এর আগারগাঁও থেকে দিয়াবাড়ি লাইন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে ১১ দশমিক ৭৩ কিলোমিটার দীর্ঘ এই অংশে চলছে ট্রেন। ধাপে ধাপে এ অংশের ৯টি স্টেশন চালু হয়েছে। বর্তমানে সকাল ৮টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত ট্রেন চলাচল করছে। শুক্রবার সাপ্তাহিক বন্ধ।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD