শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন

যারা পিআর পদ্ধতিতে নির্বাচন চাচ্ছেন তাদের উদ্দেশ্য আছে: সালাহউদ্দিন আহমদ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ জুন, ২০২৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, সবাইকে জাতীয় ঐকমত্য কমিশনের মত মেনে নিতে হবে এমনটা ভাবলে ঐকমত্যে পৌঁছানো সম্ভব নয়।
শনিবার (২৮ জুন) জিয়াউর রহমানকে নিয়ে স্মারক প্রকাশনা ও আর্কাইভ উন্মোচন অনুষ্ঠানে তিনি একথা বলেন।

তিনি বলেন, আর কতো, খানাপিনা খাইদাই হইলে সংস্কার হবে? সবাইকে জাতীয় ঐকমত্য কমিশনের মত মেনে নিতে হবে এমনটা ভাবলে কীভাবে ঐক্যমত্য হবে? সংস্কার কোনও বাইবেল নয়। এটি চলমান প্রক্রিয়া। বিএনপি সংস্কারের মূল প্রবক্তা। আমরা ৩১দফা প্রস্তাব করেছিলাম।

সালাহউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিতে নির্বাচন সম্ভব নয়। যারা পিআর পদ্ধতিতে নির্বাচন চাচ্ছেন তাদের উদ্দেশ্য আছে, নির্বাচন বিলম্ব অথবা নির্বাচন বানচাল করতে চায় তারা। বিএনপি জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে এগোচ্ছে উল্লেখ করে তিনি বলেন, সরকার দ্রুত নির্বাচনের দিনক্ষণ জানাবেন, স্থানীয় নির্বাচনের জন্য এখন উপযুক্ত সময় নয় বলেও জানান তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এবং প্রেস সচিব শফিকুল আলম।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD