শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

যুক্তরাজ্যে এবার করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ জুন, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে মেলা করোনাভাইরাসের ‘বি.১.৬১৭.২’ স্ট্রেনকে ডেল্টা ভ্যারিয়েন্ট হিসেবে চিহ্নিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই ভ্যারিয়েন্ট এখন যুক্তরাজ্যে নতুন করে সংক্রমণ ঘটাচ্ছে। শুক্রবার এনডিটিভি অনলাইন এ তথ্য জানিয়েছে।

যুক্তরাজ্যের বিজ্ঞানীরা জানিয়েছেন, যুক্তরাজ্যে এখন করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট প্রভাব বিস্তার করছে। এর ফলে হাসপাতালে রোগীর সংখ্যা আগের তুলনায় অনেক বেশি বাড়তে পারে।

দেশটির পাবলিক হেলথ ইংল্যান্ডের বিশেষজ্ঞরা জানিয়েছেন, ডেল্টা ভ্যারিয়েন্ট এখন আলফার (যুক্তরাজ্যের কেন্টে শনাক্ত ভ্যারিয়েন্ট) ওপর আধিপত্য বিস্তার করেছে। দেশের কয়েকটি অংশে ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা বেড়েছে।

তারা জানিয়েছেন, এর আগে যেসব প্রমাণ পাওয়া গেছে তাতে দেখা গেছে, নতুন ভ্যারিয়েন্টে সংক্রমণের হার বাড়লে হাসপাতালে রোগীর সংখ্যাও বাড়ে। সরকারিভাবে পাওয়া তথ্য অনুযায়ী, চলতি সপ্তাহে ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত ২৭৮ জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। গত সপ্তাহে এই সংখ্যা ছিল ২০১ জন। অবশ্য এসব রোগীর অধিকাংশই টিকা পাননি।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD