শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

যুক্তরাজ্যে এবার মডার্নার টিকার অনুমোদন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৯ জানুয়ারী, ২০২১

ডেস্ক রিপোর্ট : যুক্তরাজ্যে করোনাভাইরাসের তৃতীয় ভ্যাকসিন হিসেবে মডার্নার ভ্যাকসিনকে জরুরি ব্যবহারের জন্য অনুমোদন দিয়েছে দেশটির মেডিসিন অ্যান্ড হেলথকেয়ার প্রোডাক্টস রেগুলেটরি এজেন্সি (এমএইচআরএ)। খবর- বিবিসি।

শুক্রবার (৮ জানুয়ারি) অনুমোদন পাওয়া এই ভ্যাকসিনটিও ফাইজারের মতোই কার্যকর বলে জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্য ১ কোটি ৭০ লাখ ডোজ মডার্না ভ্যাকসিন প্রি-অর্ডার করেছে এবং আরও ১ কোটি অর্ডারের পরিকল্পনা রয়েছে। তবে আসন্ন বসন্তের আগে এগুলো পাওয়ার সম্ভাবনা নেই।

এটিই চূড়ান্ত পরীক্ষামূলক ব্যবহারের প্রতিবেদন প্রকাশিত সর্বশেষ করোনা ভ্যাকসিন। আর এখনও কয়েকশত প্রতিষ্ঠান ভ্যাকসিন নিয়ে কাজ করছে। আশা করা হচ্ছে শিগগিরই সেগুলোর কাজ শেষ হবে।

এ বিষয়ে দেশটির স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক বলেন, এটা আরেকটি ভালো খবর যে আমাদের কাছে এই মারাত্মক রোগটির বিরুদ্ধে যুদ্ধের জন্য আরও একটি হাতিয়ার যুক্ত হলো।

বিশ্বের প্রথম দেশ হিসেবে আরেক মার্কিন কোম্পানি ফাইজারের টিকার অনুমোদন দিয়েছিল ব্রিটেন। পরে অক্সফোর্ড-অ্যাস্ট্রেজেনেকার করোনা টিকারও অনুমোদন দেওয়া হয়। এবার তৃতীয় টিকা হিসেবে মডার্নার ভ্যাকসিন অনুমোদন পেল। এমএইচআরএ’র বিজ্ঞানীদের দল এবং ওষুধ সংক্রান্ত স্বাধীন কমিশনের সমন্বিত পর্যবেক্ষণের পর এই ভ্যাকসিন অনুমোদন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

মডার্নার ভ্যাকসিনের কার্যকরিতা শতকরা ৯৪ শতাংশ। সর্বোচ্চ কার্যকরিতা নিশ্চিতে এটিরও দুই ডোজ ভ্যাকসিন প্রদান করতে হয়।

সূত্র : বার্তা২৪.কম ।

আরও পড়ুন :

সিনোভ্যাকের টিকা ‘হালাল’ ঘোষণা ইন্দোনেশিয়ার উলামা কাউন্সিলের

ফাইজারের ভ্যাকসিনে আশার আলো দেখছেন গবেষকরা

করোনা: ভারতে টিকাদান শুরু ১৩ জানুয়ারি

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD