শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

যুক্তরাজ্যে করোনার নতুন রূপ ‘নিয়ন্ত্রণের বাইরে’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ জানুয়ারী, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যজুড়ে অতিসংক্রামক নতুন করোনাভাইরাসের রূপটি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। হাসপাতালগুলোতে অতিরিক্ত রোগীর চাপের ঝুঁকিতে থাকায় শুক্রবার লন্ডনে ‘বড় ঘটনা’ পরিস্থিতি ঘোষণা করা হয়েছে।

বিশ্বে করোনায় সর্বোচ্চ মৃত্যুর দেশের তালিকায় পঞ্চম ব্রিটেন। দেশটিতে কোভিড-১৯ এ মৃত্যু ৭৮ হাজার ছাড়িয়েছে।

লন্ডনের মেয়র সাদিক খান জানিয়েছেন, ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় আগামী কয়েক সপ্তাহের মধ্যে রাজধানীর হাসপাতালগুলোর কোনো বিছানা খালি থাকবে না।

শুক্রবার তিনি বলেছেন, ‘আমরা একে একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘোষণা করছি, কারণ এই ভাইরাসের হুমকি আমাদের নগরীকে সংকটের স্থানে দাঁড় করিয়েছে।’

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সাধারণত হামলা বা গুরুতর দুর্ঘটনা বিশেষ করে গুরুতর ক্ষতি, সংহতিনাশ বা মানবজীবনের ওপর ঝুঁকি কিংবা কল্যাণ, জরুরি সেবা, পরিবেশ বা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলে বিবেচিত পরিস্থিতিকে বোঝাতে ‘জরুরি ঘটনা’ বলা হয়। সর্বশেষ ২০১৭ সালে গ্রিনফেল টাওয়ারে অগ্নিকাণ্ডের সময় ‘জরুরি ঘটনা’ ঘোষণা করা হয়। ওই ঘটনায় ৭২ জনের মৃত্যু হয়েছিল।

সূত্র : রাইজিংবিডি.কম

আরও পড়ুন :

ভ্যাকসিন নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য বাস্তবে প্রমাণ করে দেখাবো

পশ্চিমা ভ্যাকসিনের ওপর ইরানের নিষেধাজ্ঞা

যে কোনো সময় দেশে করোনার সংক্রমণ বাড়তে পারে

করোনা: ভারতে টিকাদান শুরু ১৩ জানুয়ারি

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD