সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশিদের জন্য সুখবর: ওয়ার্ক পারমিট সহজ করছে আরব আমিরাত বিশ্বকাপ স্বপ্ন ভাঙলেও পুরো বেতন পাচ্ছেন সেই সোমালিয়ান রেফারি ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পর্ষদ বাতিল নারী এমপিদের পোশাক নিয়ে মন্তব্য, আপত্তিকর অংশ এক্সপাঞ্জ ইরান রাতে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে, ইসরায়েলে ‘আতঙ্ক’ বিশ্বকাপে ব্রাজিলের দ্বিতীয় ম্যাচে ফিরছে ‘৭-১’ গোলের স্মৃতি লেবাননে ইসরাইলের রাসায়নিক ‘গ্লাইফোসেট’ ব্যবহারের অভিযোগ শরণার্থী শিবিরে জন্ম, ভ্যাঙ্কুভারে গড়লেন ইতিহাস দুবাই বিমানবন্দরে এআই ক্যামেরায় শনাক্তের পর গ্রেপ্তার হন বেনজীর রামিসা হত্যার দায় স্বীকার করে জেল আপিলে যা বলেছেন আসামি সোহেল

যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশ হবে চীন, ভারত তৃতীয়

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ জুলাই, ২০২০

অনলাইন ডেস্ক : ২০২৪ সালের মধ্যেই যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশ হবে চীন। বিশ্বব্যাংক আর আন্তর্জাতিক মুদ্রা তহবিল দীর্ঘদিন ধরেই পূর্বাভাস দিচ্ছে- যুক্তরাষ্ট্রকে টেক্কা দেবে চীন। এবার বিশ্ব অর্থনৈতিক ফোরাম বলছে, ২০২৪ সালেই যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশ হবে চীন। যুক্তরাষ্ট্রের অবস্থান হবে দ্বিতীয়, ভারত থাকবে তৃতীয় অবস্থানে।

ইউরোপের পাওয়ার হাউস হিসেবে পরিচিত দেশগুলোর অর্থনৈতিক অবস্থা ২০২৪ সালেও খুব একটা ইতিবাচক অবস্থায় থাকবে না। এ সময়টায় এশিয়ার পাঁচটি দেশের জিডিপি প্রবৃদ্ধি শীর্ষ অবস্থানে থাকবে। এর মধ্যে পঞ্চম অবস্থানে থাকবে ইন্দোনেশিয়া। জাপানের অবস্থান থাকবে চতুর্থ আর রাশিয়া থাকবে ষষ্ঠ অবস্থানে। দুই ঋণদাতা সংস্থার পূর্বাভাসের ওপর ভিত্তি করে এমন তথ্য দিয়েছে বিশ্ব অর্থনৈতিক ফোরাম। সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, ‌১৯৯০ সাল থেকেই অর্থনৈতিক দিক দিয়ে স্থিতিশীল অবস্থানে আছে চীন।

বিশ্ব অর্থনৈতিক ফোরাম বলছে, চীন জনসংখ্যা নিয়ন্ত্রণে শক্তিশালী ভূমিকা রাখছে। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ফিলিপাইন শ্রমশক্তি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এশিয়ার মাল্টিন্যাশনাল কম্পানিগুলোও বিশ্ববাজারে স্বকীয় স্থান করে নিয়েছে। তবে এশিয়ার উন্নয়নশীল অর্থনীতির বাধাঁ হতে পারে গ্রাম ও শহর অঞ্চলের উন্নয়নের পার্থক্য, পরিবেশ বিপর্যয়, সুশাসনের অভাব।

১৯৯২ সাল থেকে এখন পর্যন্ত বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র। ১৯৯২ সালে চীনের অবস্থান ছিলো দশম। ২০২৪ সালে যা শীর্ষে আসার কথা রয়েছে। ২০২৪ সালে ভারত পৌঁছাতে পারে তৃতীয় অবস্থানে। যেখানে ১৯৯২ সাল কিংবা ২০০৮ সালের তালিকায় শীর্ষ ১০ দেশের স্থানে ভারতের নামই ছিলো না।

২০২৪ সালে শীর্ষ দশের তালিকায় ওপরের দিকে যুক্তরাষ্ট্র ছাড়া বাকি সব দেশই থাকবে এশিয়ার। তালিকার নিচের অবস্থানে থাকবে ইউরোপের দেশগুলো। অষ্টম অবস্থানে থাকবে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল, এমনটাই পূর্বাভাস বিশ্ব অর্থনৈতিক ফোরামের।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD