রবিবার, ০৩ মে ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পানিতে নিজের ধান তলিয়ে যাওয়ার দৃশ্য দেখে জমিতেই কৃষকের মৃত্যু নতুন প্রজন্মের ওপর নির্ভর করছে আগামীর বাংলাদেশ: প্রধানমন্ত্রী পুরোদমে ভিসা কার্যক্রম শুরু করতে যাচ্ছে ঢাকা-দিল্লি হরমুজ প্রণালি নিয়ে বিশেষ বলয়ের ঘোষণা ইরানের বিদেশে নায়িকা মৌসুমীর ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ গণভোটের রায় অস্বীকার করে দেশকে সংকটে ঠেলে দিচ্ছে সরকার: গোলাম পরওয়ার ডিসি সম্মেলনে নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের তাগিদ থাকবে: মন্ত্রিপরিষদ সচিব যুদ্ধের জন্য ‘পুরোপুরি প্রস্তুত’ ইরান, যুক্তরাষ্ট্র-ইসরাইলকে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের অন্ধকার যুগ যেভাবে বিশ্ব রাজনীতিতে নতুন ধারার জন্ম দিচ্ছে আশা করি এমন কালো দিন আর আসবে না : আসিফ নজরুল

যুক্তরাষ্ট্রের ভিসা পেতে ‘পাবলিক’ রাখতে হবে সামাজিক যোগাযোগমাধ্যম

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী ও এক্সচেঞ্জ প্রোগ্রামের ভিসা পেতে এখন থেকে বাধ্যতামূলকভাবে সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট ‘পাবলিক’ করতে হবে।

বৃহস্পতিবার (২৬ জুন) ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এ বার্তা দেওয়া হয়েছে।

এক বিজ্ঞপ্তিতে মার্কিন দূতাবাস জানিয়েছে, এম, এম বা জে ক্যাটাগরির ননইমিগ্র্যান্ট ভিসার আবেদনকারীদের জন্য অবিলম্বে এই নতুন নিয়ম কার্যকর হচ্ছে। আবেদনকারীদের ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্সসহ (সাবেক টুইটার) সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের গোপনীয়তা সেটিংস ‘পাবলিক’ করতে হবে, যাতে আবেদনকারীর পরিচয় ও যুক্তরাষ্ট্রে প্রবেশের যোগ্যতা যাচাই করা সহজ হয়।

যুক্তরাষ্ট্রের ঢাকা দূতাবাস জানিয়েছে, এখন থেকে যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী (এফ) পেশাদার প্রশিক্ষণার্থী (এম) ও এক্সচেঞ্জ প্রোগ্রামের (জে) ননইমিগ্র্যান্ট ভিসার আবেদনকারীদের জন্য বাধ্যতামূলকভাবে তাদের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টের গোপনীয়তা ‘পাবলিক’ অবস্থায় রাখতে হবে।

দূতাবাসের এক সামাজিক মাধ্যমে দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়, এ পদক্ষেপ অবিলম্বে কার্যকর হচ্ছে। এতে বলা হয়েছে, সব এফ, এম বা জে ননইমিগ্র্যান্ট ভিসার আবেদনকারীদের অনুরোধ করা হচ্ছে যে, তাদের সব সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টের গোপনীয়তা সেটিংস ‘পাবলিক’ অবস্থায় আনতে হবে। এতে যুক্তরাষ্ট্রে প্রবেশের উপযোগিতা ও পরিচয় যাচাইয়ের প্রক্রিয়া সহজ হবে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের কনস্যুলার অ্যাফেয়ার্স বিভাগের পক্ষ থেকে এ নির্দেশনা এসেছে বলে জানানো হয়।

অর্থাৎ এ নতুন নীতির ফলে বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য দেশের শিক্ষার্থী ও বিনিময় কর্মসূচির অংশগ্রহণকারীদের তাদের ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার (এক্স), ইউটিউবসহ অন্য অ্যাকাউন্টের তথ্য সরকারি কর্মকর্তাদের সহজে যাচাইয়ের সুযোগ করে দিতে হবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD