সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় গ্যাস সিলিন্ডারের লরিতে বিস্ফোরণে নিহত ৭, আহত ১৫ ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার ডেঙ্গুতে সেপ্টেম্বরের ২০ দিনে ৮৭ মৃত্যু, হাসপাতালে ১৫৯৩ প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন কতজন, তালিকায় যারা জাতিসংঘে দেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি অপ্রতিমকে যেভাবে হত্যা করা হয়, লোমহর্ষক বর্ণনা দিলো পুলিশ অপ্রতিম হত্যাকাণ্ড: ‘কিশোর গ্যাং’ লিডার কে এই তুহিন ভারি বৃষ্টিতে ডুবল রাজধানীর বিভিন্ন এলাকা, দুর্ভোগে নগরবাসী অপ্রতিমের জানাজা সম্পন্ন

যুক্তরাষ্ট্রের মাটিতে প্রথমবারের মতো মাইকে আজান

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২২ এপ্রিল, ২০২০

 

ইতিহাসে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের মাটিতে মাইকে আজান দেয়ার অনুমতি দেয়া হয়েছে। দেশটির মিনিয়াপলিস রাজ্যের মেয়র জ্যাকব ফ্রে মঙ্গলবার এই অনুমতি দিয়েছেন।

জানা যায়, পবিত্র রমজান মাস উপলক্ষে রাজ্যের সেডার রিভারসাইড শহরের মুসলিম সম্প্রদায়ের জন্য দার আল হিজরাহ মসজিদ মাইকে আজান দিবে। প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে মুসলিমদের বাড়িতে রাখতেই এই ব্যবস্থা নিয়েছেন জ্যাকব ফ্রে। মসজিদের বাইরে রাখা চারটি স্পিকার দিয়ে আজান দেয়া হবে।

ফ্রে ভয়েস বলেন, ভাইরাসের সংক্রমণ রোধে সবাইকে সামাজিক দূরত্ব মেনে চলাচল করতে হবে। মসজিদে যাতে বেশি মানুষের উপস্থিতি না হয় সেই লক্ষ্যে কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশন (সিএআইআর) আমার কাছে একটি আবেদন করে। তাদের আবেদন ছিল ঘরে বসেই যেন তারা আজানের বাণী শুনতে পান। নগর কর্তৃপক্ষ তাদের এই অনুরোধ মেনে নিয়েছে। এর ফলে ওই এলাকার মুসলিমরা ঘরে বসেই নামাজ আদায় করতে পারবেন।

তিনি আরো বলেন, এই সিদ্ধান্তের ফলে গোটা সমাজ লাভবান হবে। প্রতিদিনের আজান আমাদের এই বার্তা দিবে যে, এ শহর মুসলিমদের প্রতি অনেক যত্নশীল।

তিনি বলেন, আমরা একটি ঐতিহাসিক মুহূর্তের সামনে দাঁড়িয়ে আছি। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে এর আগে মাইকে আজান দেয়া হয়নি। আমাদের মসজিদই এই ইতিহাসের সাক্ষী হচ্ছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD