সোমবার, ২২ জুন ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পছন্দের মানুষকে বিয়ে করায় তরুণীকে হ’ত্যা করে পু’ড়িয়ে দিল মা ও ভাই! চুক্তি না হলে হরমুজ প্রণালি দখলের হুমকি ট্রাম্পের গভীর রাতে উত্তপ্ত রাজধানী, শাহবাগ মোড় অবরোধ শিবিরের কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান মালয়েশিয়ার কারাগারে থাকা বাংলাদেশিদের মুক্ত করতে চেষ্টা চালাবো: প্রধানমন্ত্রী বিশ্বকাপের মাঝেই ফুটবল বিশ্বে শোকের ছায়া, ২২ বছরেই চলে গেলেন আর্জেন্টাইন ফুটবলার মার্কিন দলের সঙ্গে ছবি তোলা ও করমর্দন প্রত্যাখ্যান করল ইরান কক্সবাজারে বাড়ছে এইচআইভি রোগী, ৯৩ শতাংশই রোহিঙ্গা কুয়ালালামপুরে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা, দেওয়া হলো গার্ড অব অনার

যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি চুক্তি অনেক দূরে: ইরান

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি চুক্তি অনেক দূরে: ইরান

ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অগ্রগতি হয়েছে, কিন্তু উভয় দেশই একটি শান্তি চুক্তি থেকে অনেক ‌দূরে আছে।

যদিও ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে ‌‘অত্যন্ত ভালো আলোচনা’ চলছে এবং তিনি হরমুজ প্রণালী নিয়ে ইরানকে কোনা ‘ব্ল্যাকমেইল’ করতে দেবেন না। খবর বিবিসির।

এদিকে ইরানের রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) ইরানের জাহাজ ও বন্দরের ওপর মার্কিন অবরোধ না তোলা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করেছে।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক মাধ্যমে জানিয়েছে যে, যুদ্ধজাহাজ রুশমোর (এলএসডি-৪৭) জাহাজে অবস্থানরত নাবিক ও মেরিনরা আরব সাগরে নৌ অবরোধ কার্যক্রম পরিচালনা করছে। সেন্টকম এই বাহিনীর প্রস্তুতির কিছু ছবিও প্রকাশ করেছে।

সমঝোতার আশা জাগিয়েও ফের গভীর অনিশ্চয়তায় পড়েছে যুক্তরাষ্ট্র-ইরান কূটনৈতিক সম্পর্ক। তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, বন্দর অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে না। অন্যদিকে ওয়াশিংটনও তাদের ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের নীতিতে অটল। এর ফলে দুই দেশের মধ্যে সম্ভাব্য দ্বিতীয় দফার শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার উপক্রম হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD