শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

যুক্তরাষ্ট্রে একদিনে রেকর্ড ৪ হাজার করোনা রোগীর মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৯ জানুয়ারী, ২০২১

ডেস্ক রিপোর্ট : যুক্তরাষ্ট্রে করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যা সব রেকর্ড ছাড়িয়ে গেছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে প্রাণঘাতী এ ভাইরাসে মারা গেছেন ৪ হাজার মানুষ।

জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের জরিপ থেকে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে নতুন করে রেকর্ড সংখ্যক ২ লাখ ৯০ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। খবর আল জাজিরার।

ফাইজারের পর মডার্নার টিকা দেয়া শুরু হয়েছে দেশটিতে, তারপরও করোনায় আক্রান্তের এবং মৃত্যুর সংখ্যায় আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। এর ফলে গভীয় চিন্তায় পড়েছে মার্কিন প্রশাসন।

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন ১ লাখ ৩১ হাজার করোনা রোগী।

যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২ কোটি ১৮ লাখ মানুষ এবং মারা গেছেন ৩ লাখ ৬৮ হাজার মানুষ।

সূত্র : যুগান্তর ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD