শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

যুক্তরাষ্ট্রে করোনায় বাংলাদেশি চিকিৎসকের মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৯ জানুয়ারী, ২০২১

ডেস্ক রিপোর্ট : যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যে করোনায় আক্রান্ত হয়ে মুস্তাফিজুর রহমান নামে এক বাংলাদেশি চিকিৎসক মারা গেছেন।

স্থানীয় সময় শুক্রবার (৮ জানুয়ারি) কানেকটিকাটের হার্টফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। করোনা সংক্রমণের পর থেকে এক মাস তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। স্থানীয় বাংলাদেশি কমিউনিটির নেতারা এ তথ‌্য নিশ্চিত করেছেন।

মুস্তাফিজুর রহমান দীর্ঘদিন ধরে কানেকটিকাটের সাউথ উইন্ডজোর শহরে বসবাস করতেন। তিনি হার্টফোর্ড হাসপাতাল ও ইস্ট হার্টফোর্ডের সাফা মেডিক‌্যাল সেন্টারে কর্মরত ছিলেন।

মুস্তাফিজুর রহমান লন্ডন থেকে মেম্বারশিপ অব দ্য রয়াল কলেজেস অব ফিজিশিয়ান্স (এমআরসিপি) ডিগ্রি এবং যুক্তরাষ্ট্র থেকে ডক্টর অব মেডিসিন ডিগ্রি লাভ করেন। তার দেশের বাড়ি ময়মনসিংহে।

শনিবার (৯ জানুয়ারি) দুপুরে ২টায় কানেকটিকাটের ইনফিল্ডের মুসলিম কবরস্থান মাঠে নামাজে জানাজা শেষে সেখানেই তার মরদেহ দাফন করা হবে।

সূত্র : রাইজিংবিডি.কম

আরও পড়ুন :

যুক্তরাজ্যে এবার মডার্নার টিকার অনুমোদন

ফাইজারের টিকা নিলেন সৌদি বাদশা সালমান

সিনোভ্যাকের টিকা ‘হালাল’ ঘোষণা ইন্দোনেশিয়ার উলামা কাউন্সিলের

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD