শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

যুক্তরাষ্ট্রে ডিসেম্বরে করোনা টিকা দেয়া শুরু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২২ নভেম্বর, ২০২০

ডিসেম্বরের ১১ তারিখ থেকে আমেরিকানদের করোনা টিকা দেয়া হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের করোনা টিকা কর্মসূচির প্রধান। রোববার সরকারের করোনা টিকা প্রকল্পের প্রধান মনসেফ স্লাউই এ তথ্য জানিয়েছেন।দেশটিতে করোনার প্রকোপ বৃদ্ধির পরেই এই মন্তব্য এসেছে।

সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘আমাদের পরিকল্পনা হচ্ছে, অনুমোদন পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে টিকাদান কেন্দ্রগুলোতে এগুলো পাঠানোর সক্ষমতা অর্জন।’

স্লাউই বলেন, ‘তাই আমি আশা করছি অনুমোদন পাওয়ার দ্বিতীয় দিন, ১১ বা ১২ ডিসেম্বর’ থেকে এটি দেওয়া শুরু হবে।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, টিকার অনুমোদনের ব্যাপারে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের ওষুধ ও খাদ্য প্রশাসন ৮ থেকে ১০ ডিসেম্বর বৈঠকে বসবেন।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যানুযায়ী, যুক্তরাষ্ট্রে ১২ লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এ ছাড়া এখন পর্যন্ত ২ লাখ ৫৫ হাজার মানুষ করোনায় সংক্রমিত হয়ে মৃত্যুবরণ করেছেন।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD