সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশিদের জন্য সুখবর: ওয়ার্ক পারমিট সহজ করছে আরব আমিরাত বিশ্বকাপ স্বপ্ন ভাঙলেও পুরো বেতন পাচ্ছেন সেই সোমালিয়ান রেফারি ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পর্ষদ বাতিল নারী এমপিদের পোশাক নিয়ে মন্তব্য, আপত্তিকর অংশ এক্সপাঞ্জ ইরান রাতে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে, ইসরায়েলে ‘আতঙ্ক’ বিশ্বকাপে ব্রাজিলের দ্বিতীয় ম্যাচে ফিরছে ‘৭-১’ গোলের স্মৃতি লেবাননে ইসরাইলের রাসায়নিক ‘গ্লাইফোসেট’ ব্যবহারের অভিযোগ শরণার্থী শিবিরে জন্ম, ভ্যাঙ্কুভারে গড়লেন ইতিহাস দুবাই বিমানবন্দরে এআই ক্যামেরায় শনাক্তের পর গ্রেপ্তার হন বেনজীর রামিসা হত্যার দায় স্বীকার করে জেল আপিলে যা বলেছেন আসামি সোহেল

যুক্তরাষ্ট্রে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ মে, ২০২৬

যুক্তরাষ্ট্রের একটি বিমান প্রদর্শনীতে মাঝ আকাশে দুটি যুদ্ধবিমানের সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে বিমানটিতে থাকা চার ক্রু সদস্য প্রাণে বেঁচে গেছেন। তারা বর্তমানে স্থিতিশীল অবস্থায় রয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া এক বক্তব্যে মার্কিন নৌবাহিনীর এক মুখপাত্র জানান, যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর দুটি ইএ-১৮জি যুদ্ধবিমান আকাশে কসরত প্রদর্শনের সময় সংঘর্ষে জড়িয়ে পড়ে। তবে দুর্ঘটনার আগেই সব ক্রু সদস্য নিরাপদে বেরিযে যেতে সক্ষম হন। তারা আহত হয়েছেন কি না, তা এখনো স্পষ্ট নয়।

স্থানীয় সময় রোববার (১৭ মে) আইডাহো অঙ্গরাজ্যের মাউন্টেন হোম এয়ার ফোর্স বেসের উত্তর-পশ্চিমে প্রায় ৩ দশমিক ২ কিলোমিটার দূরে অনুষ্ঠিত ‘গানফাইটার স্কাইজ’ এয়ার শোর দ্বিতীয় ও শেষ দিনে এ দুর্ঘটনা ঘটে।

সংঘর্ষের পর ঘটনাস্থলে আগুন ধরে যায় এবং নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে বিমানঘাঁটি লকডাউন করা হয়। পরে এয়ার শোর বাকি আয়োজন বাতিল ঘোষণা করা হয়। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

মাউন্টেন হোম এয়ার ফোর্স বেসের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, বিমান দুটিতে থাকা ক্রু সদস্যরা বর্তমানে স্থিতিশীল অবস্থায় আছেন।

বিবৃতিতে আরও বলা হয়, অতিথিদের ধৈর্য ও সহমর্মিতার জন্য আমরা কৃতজ্ঞ। তাদের সহযোগিতায় দ্রুত ও নিরাপদভাবে পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব হয়েছে।

নৌবাহিনীর মুখপাত্র জানান, ক্রু সদস্যদের স্বাস্থ্য পরীক্ষা করছেন চিকিৎসাকর্মীরা।

দুর্ঘটনায় জড়িত ইএ-১৮জি গ্রাউলার যুদ্ধবিমান দুটি ওয়াশিংটন অঙ্গরাজ্যভিত্তিক একটি ইলেকট্রনিক অ্যাটাক স্কোয়াড্রনের অধীনে ছিল। মার্কিন নৌবাহিনীর তথ্য অনুযায়ী, প্রতিটি বিমানের মূল্য প্রায় ৬ কোটি ৭০ লাখ ডলার (প্রায় ৫০ দশমিক ৩ মিলিয়ন পাউন্ড)।

এয়ার শো আয়োজনে সহায়তাকারী প্রতিষ্ঠান ‘সিলভার উইংস অব আইডাহো’র প্রতিনিধি কিম সাইকস স্থানীয় সিবিএস সহযোগী চ্যানেলকে জানান, দুর্ঘটনায় বিমানঘাঁটির ভেতরে কেউ হতাহত হননি।

উল্লেখ্য, ‘গানফাইটার স্কাইজ’ এয়ার শো সর্বশেষ ২০১৮ সালে অনুষ্ঠিত হয়েছিল। সে সময় এক গ্লাইডার পাইলট দুর্ঘটনায় নিহত হন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD