সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করেন লেফটেন্যান্ট কর্নেল মতিউর আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর চীন থেকে বুলেট ট্রেন আনার কথা চলছে, ঘণ্টায় চলবে ৩৫০ কিলোমিটার কোন ডিসেম্বর আসবেন ক্লিয়ার করেন, শেখ হাসিনাকে হুইপ দুলু শিগগির শেষ হবে যুদ্ধ, কমবে তেলের দাম: ট্রাম্প আদানির বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট থেকেই বাংলাদেশে সরবরাহ শুরু সরকার নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী মোদির নৈশভোজে অংশ নেননি চীনের প্রেসিডেন্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী সাগর-রুনি হত্যার বিচার চেয়ে ট্রাইব্যুনালে পরিবারের লিখিত অভিযোগ

যুক্তরাষ্ট্রে ৩ চীনা গবেষক আটক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ জুলাই, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : চীনের চার গবেষকের বিরুদ্ধে ভিসা জালিয়াতির অভিযোগ আনা হয়েছে যুক্তরাষ্ট্রে। মার্কিন বিচারবিভাগ বৃহস্পতিবার তাদের বিরুদ্ধে অভিযোগ উপস্থাপন করেছে। চীনা সামরিক বাহিনীর সঙ্গে তারা নিজেদের সম্পর্ক নিয়ে মিথ্যা বলেছেন বলে এতে দাবি করা হয়েছে।

তাদের মধ্যে তিন গবেষককে আটক করা হয়েছে। আরেকজন সান ফ্রান্সিসকো কনস্যুলেটে আশ্রয় নিয়েছেন। তাকেও গ্রেফতার করতে চায় যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই।

মার্কিন বিচার মন্ত্রণালয়ের অভিযোগ, যুক্তরাষ্ট্রের ইনস্টিটিউটগুলো থেকে বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত জ্ঞান অর্জনে চীনা অনুপ্রবেশ চেষ্টার অংশ হলেন এই চার গবেষক।

সহকারী অ্যাটর্নি জেনারেল জন ডেমারস বলেন, এটা হল আমাদের মুক্ত সমাজ থেকে সুবিধা নিতে ও একাডেমিক ইনস্টিটিউটগুলোকে নিজ স্বার্থে ব্যবহার করতে চীনা কমিউনিস্ট পার্টির পরিকল্পনার অংশ।

তাদের প্রত্যেকের ১০ বছর করে কারাদণ্ড এবং আড়াই লাখ ডলার করে জরিমানা হতে পারে। তবে তাদের বিরুদ্ধে এসব অভিযোগকে নগ্ন রাজনৈতিক নিপীড়ন হিসেবে আখ্যায়িত করেছে চীন।

সামরিক, বাণিজ্যিকসহ বিভিন্ন ইস্যুতে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে চরম উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD