রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্র যুদ্ধ থেকে সম্মানজনক প্রস্থানের পথ খুঁজছে : দাবি ইরানের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
যুক্তরাষ্ট্র যুদ্ধ থেকে সম্মানজনক প্রস্থানের পথ খুঁজছে : দাবি ইরানের

যুক্তরাষ্ট্র যুদ্ধ থেকে বেরিয়ে যাওয়ার জন্য একটি সম্মানজনক পথ খুঁজছে বলে দাবি করেছে ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের প্রতিনিধিদের পাকিস্তানে দ্বিতীয় দফার শান্তি আলোচনা শুরুর আগে ওই দাবি করেছে তেহরান। শনিবার ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, আমাদের সামরিক সক্ষমতা আজ এক প্রভাবশালী শক্তিতে পরিণত হয়েছে এবং শত্রুপক্ষ বর্তমানে যুদ্ধের যে চোরাবালিতে আটকা পড়েছে, সেখান থেকে মানসম্মান নিয়ে বাঁচিয়ে পালানোর পথ খুঁজছে।

যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের দ্বিতীয় দফার আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে পাকিস্তানে। এই আলোচনায় অংশ নিতে ইতোমধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি নেতৃত্বাধীন প্রতিনিধিদল ইসলামাবাদে পৌঁছেছে।

অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধি হিসেবে স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার ইসলামাবাদে যাচ্ছেন। যদিও ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বলেছে, যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মাঝে সরাসরি আলোচনার কোনও সম্ভাবনা নেই।

আর শনিবার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আদৌ কোনও আলোচনা হবে কি না, সেটিও স্পষ্ট নয়। যুক্তরাষ্ট্র বলেছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাঠানো প্রতিনিধি দল শনিবার ইসলামাবাদে পৌঁছাবে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বর্তমানে ইসলামাবাদে অবস্থান করছেন। তবে তেহরান বলেছে, পররাষ্ট্রমন্ত্রী ত্রিদেশীয় আঞ্চলিক সফরের অংশ হিসেবে ইসলামাবাদে গেছেন। যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে তার সরাসরি দ্বিপাক্ষিক বৈঠকের সম্ভাবনা নেই।

সূত্র: এএফপি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD