শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:২০ অপরাহ্ন

শিরোনাম :
ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫৫৫, মামলা ৫০ ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলে ২ কোটি ডলার পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র তৃতীয় টেস্টেই প্রথম সেঞ্চুরির দেখা পেয়ে গেলেন তাওহিদ হৃদয় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ইয়েমেনে বাজারে ভয়াবহ হামলা, নিহত ৩০ নেতানিয়াহু-মোসাদ প্রধানের গোপন পরিকল্পনা ফাঁস, হস্তক্ষেপ যুক্তরাষ্ট্রের ৭ নভেম্বরের বিপ্লবে নতুন পথের দিশা পেয়েছিল জাতি: রিজভী ইরানের কেশম দ্বীপে হামলা চালানোর কথা স্বীকার করলেন ট্রাম্প জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন সিআর সেভেন

যুদ্ধবিধ্বস্ত গাজার মানুষের পাশে শিল্পী আতিফ আসলাম

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩

ইসরায়েলের সঙ্গে যুদ্ধে আক্রান্ত হয়েছে ফিলিস্তিনিদের সাধারণ মানুষ। এতে বিধ্বস্ত হয়েছে সেখানকার অনেক জনপদ। বিশেষ করে গাজা শহরটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই যুদ্ধবিধ্বস্ত গাজার মানুষের পাশে দাঁড়ালেন পাকিস্তানের জনপ্রিয় তারকা আতিফ আসলাম।

পাকিস্তানের ‘দ্য এক্সপ্রেস ট্রিবিউন’ পত্রিকার এক সংবাদে জানা গেছে, গাজায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় দেড় কোটি রুপি দান করেছেন পাকিস্তানের গায়ক, সুরকার ও চলচ্চিত্র নায়ক।

পাকিস্তানের আল-খিদমত নামের একটি দাতব্য প্রতিষ্ঠান সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) কিছুদিন আগে একটি পোস্ট শেয়ার করে গাজায় নির্যাতিত মানুষের জন্য অর্থ তহবিল গঠনে সহায়তার আহ্বান জানায়। প্রতিষ্ঠানটির ডাকে সাড়া দিয়ে আতিফ আসলাম তাদের পাশে দাঁড়ান।

আল-খিদমত নামের দাতব্য এ প্রতিষ্ঠাননটি এক বিবৃতিতে জানায়, গায়ক আতিফ আসলাম মানবতার সেবায় নিবেদিতপ্রাণ। তিনি যে কোনো দুঃসময়ে মানুষের সেবায় এগিয়ে আসেন। শুধু এটিই প্রথম নয়, এর আগেও তিনি মানুষের পাশে দাঁড়িছেন।

অসহায় ও যুদ্ধবিধ্বস্ত গাজার মানুষের পাশে দাঁড়ানোর জন্য আতিফ আসলামের সবাই প্রশংসা করছেন। তার ভক্ত-অনুরাগীরা তাকে ধন্যবাদ জানাচ্ছেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD