বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন

আসছে তৌসিফ-তটিনীর নতুন নাটক ‘মন দুনিয়া’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

এ প্রজন্মের ছোট পর্দার জনপ্রিয় জুটি তৌসিফ মাহবুব ও তানজিম সাইরা তটিনী আবারও একসঙ্গে হাজির হচ্ছেন নতুন নাটকে। নাটকের নাম ‘মন দুনিয়া’। আগামী ৬ নভেম্বর (বৃহস্পতিবার) নাটকটি ইউটিউবে মুক্তি পাবে।

এর আগে এই জুটি ‘মন দিওয়ানা’, ‘ছুঁয়ে দিলাম তোমায়’, ‘লাভ সাব’, ‘মন বোঝেনা’, ‘নট এ লাভ স্টোরি’, ‘সে আমার আপনজন’, ‘বিষয়টা ভালোবাসার’, ‘লজ্জা’, ‘বেশি বলে বুলবুলি’, ‘জখম’, ‘প্রেম ভাই’, ‘ঢাকাইয়া মাইয়া’ ও ‘ও আমায় ভালোবাসেনি’র মতো দর্শকপ্রিয় সব নাটকে একসঙ্গে অভিনয় করেছেন। তাদের রসায়ন প্রতিবারই দর্শকদের মনে বিশেষ জায়গা করে নিয়েছে। সেই ধারাবাহিকতায় নতুন এই কাজটি নিয়ে এই জুটির ভক্তদের মধ্যেও রয়েছে বাড়তি উন্মাদনা।

‘মন দুনিয়া’ নাটকের গল্প ও চিত্রনাট্য তৈরি করেছেন অভ্র মাহমুদ এবং পরিচালনা করেছেন ইমরাউল রাফাত। এর আগে তাদের নির্দেশনায় ও পরিচালনায় এই জুটির কাজগুলো বেশ প্রশংসিত হয়েছিল। নতুন নাটকটি নিয়ে তৌসিফ মাহবুব ও তটিনী—উভয় অভিনয়শিল্পীই ভীষণ আশাবাদী। আশা করা হচ্ছে, বরাবরের মতো এবারও দর্শকদের নিরাশ করবে না এই জনপ্রিয় জুটি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD