বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন

শিরোনাম :
এশিয়া সফরে ট্রাম্প, বৈঠক হতে পারে পুতিন-শি ও কিমের সঙ্গে ৩৬ ঘণ্টা পর গণপিটুনিতে নিহত স্বামীর মরদেহ নিলেন স্ত্রী জয় বাংলা স্লোগান দিয়ে টুঙ্গিপাড়া থানায় আগুন দিলো নিষিদ্ধ ছাত্রলীগ জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ হাসিনা-জয়-পুতুল-টিউলিপের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশের আবেদন দুদকের যুদ্ধে সামরিক সরঞ্জামের চেয়ে ‘জাতীয় ঐক্য’ বেশি গুরুত্বপূর্ণ: ইরানের সেনাপ্রধান এমপি পদ থেকে ওসমান ফারুকের পদত্যাগ প্রকৃত শ্রমিকদের ন্যায্য আন্দোলনে সরকারের পূর্ণ সমর্থন আছে: শামা ওবায়েদ শেখ হাসিনার বিচার বাংলাদেশের আইন অনুযায়ীই হবে: ডা. জাহেদ দ্বিতীয় দফায় আরও ১০০ প্রার্থীর নাম ঘোষণা এনসিপির

যুদ্ধে সামরিক সরঞ্জামের চেয়ে ‘জাতীয় ঐক্য’ বেশি গুরুত্বপূর্ণ: ইরানের সেনাপ্রধান

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আলি আবদুল্লাহি বলেছেন, যুদ্ধে বিজয় নির্ধারণে সামরিক সরঞ্জামই একমাত্র বিষয় নয়; বরং জাতীয় ইচ্ছাশক্তি, ঐক্য ও প্রতিরোধের মনোভাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) আল জাজিরার প্রতিবেদনে মেজর জেনারেল আলি আবদুল্লাহিকে উদ্ধৃত করা হয়েছে।

আবদুল্লাহি বলেন, ‘সামরিক সরঞ্জাম যুদ্ধের ফলাফল নির্ধারণে কার্যকর উপাদানগুলোর একটি মাত্র।’ যুদ্ধক্ষেত্রে চূড়ান্ত ফলাফল নির্ধারণে জাতীয় ইচ্ছাশক্তিই গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি।

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, শুরু থেকেই দেশ দুটি ইরানের সরকারকে উৎখাতের চেষ্টা করেছে এবং এ লক্ষ্য অর্জনে সব ধরনের সামরিক শক্তি ও উপকরণ কাজে লাগিয়েছে।

আবদুল্লাহির দাবি, ইরানের জনগণ দৃঢ়ভাবে দাঁড়িয়ে থেকে প্রতিরোধের মাধ্যমে যুদ্ধের কঠিন পরীক্ষা অতিক্রম করেছে। তাদের এই দৃঢ়তাই বিজয়ের ভিত্তি তৈরি করেছে।

এদিকে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর উপস্থিতি বৃদ্ধি এবং বাহরাইনে অবস্থিত সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের হামলা জোরদার হওয়ার প্রেক্ষাপটে ইরানের সেনাপ্রধানের এই বক্তব্য সামনে এসেছে।

সূত্র: আল জাজিরা

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD