শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

যেভাবে উদ্ধার হয় নিখোঁজ সেই তিন শিক্ষার্থী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৬ অক্টোবর, ২০২১

রাজধানীর পল্লবী থেকে উধাও হওয়া স্কুলের ৩ ছাত্রীকে উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। বুধবার (৬ অক্টোবর) ভোরে ঢাকার আব্দুল্লাহপুর এলাকায় তাদের পাওয়া গেছে বলে জানিয়েছেন নিখোঁজ এক শিক্ষার্থীর বড় বোন অ্যাডভোকেট রওশন দিল আফরোজ।

র‍্যাব-৪ এর অধিনায়ক (সিও) এডিশনাল ডিআইজি মোজাম্মেল হক বলেন, মিরপুর বেড়িবাঁধ এলাকা থেকে আজকে ভোরে শিক্ষার্থীদের উদ্ধার করা হয়েছে। তারা কক্সবাজার থেকে ঢাকায় ফিরছিল। এ সময় র‌্যাব-৪-এর একটি দল তাদের উদ্ধার করে।

র‌্যাব জানায়, ‘৩ শিক্ষার্থী নিখোঁজ হওয়ার পর থেকে আমরা বিষয়টি নিয়ে কাজ করছিলাম। তাদের লোকেশন শনাক্ত করার পর আমাদের একটি টিম কক্সবাজারে যায়। সেখানে আমাদের সদস্যরা তাদের অনুসরণ করে। গতকাল তারা কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়। তখন আমাদের সদস্যরাও তাদের অনুসরণ করে ঢাকায় আসেন। মিরপুরে প্রবেশ করার সময় তাদের উদ্ধার করে নিয়ে আসা হয়। তবে তারা তিন জনই সুস্থ আছেন’।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকালে দিলখুশ জান্নাত নিশা, কানিজ ফাতেমা ও নেহা আক্তার কলেজ ড্রেস পরে এবং ব্যাগ নিয়ে বাসা থেকে বের হয়েছিল। পল্লবীর ১১ নম্বর প্যারিস রোডের সি-ব্লক ১৮ নম্বর লাইন এলাকা থেকে ওই ৩ শিক্ষার্থী নিখোঁজ হয়।

নিখোঁজ শিক্ষার্থীদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করে বলা হয়, একটি মানব-পাচারকারী চক্রের সদস্যরা ওই ৩ শিক্ষার্থীকে বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে বাসা থেকে বের করে। এরপর থেকেই তারা নিখোঁজ রয়েছে। বাসা থেকে বের হওয়ার সময় ওই ৩ শিক্ষার্থী নগদ টাকা, স্বর্ণালংকার, স্কুল সার্টিফিকেট ও মূল্যবান সামগ্রী সঙ্গে করে নিয়ে গেছে।

গ্রেপ্তার হওয়া মো. তরিকুল্লাহ, মো. রকিবুল্লাহ, জিনিয়া ওরফে টিকটক জিনিয়া রোজ ও শরফুদ্দিন আহম্মেদ অয়ন (১৮) মানব-পাচারকারী চক্রটির সঙ্গে জড়িত বলেও ওই ৩ শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিলো।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD