শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

যেভাবে রূপ বদলে টিকে আছে করোনাভাইরাস

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ জুলাই, ২০২০

অনলাইন ডেস্ক : করোনাভাইরাসে বিপর্যস্ত পুরো বিশ্ব। প্রাণঘাতী এ ভাইরাস মানুষের জীবন যেমন কেড়ে নিচ্ছে, তেমন প্রতিনিয়ত পাল্টাচ্ছে তার রূপ। করোনাভাইরাস কীভাবে বার বার তার রূপ বদল করছে তা বের করার দাবি করেছেন যুক্তরাজ্যের বাথ ও এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা।

বিজ্ঞান বিষয়ক সংবাদমাধ্যম সায়েন্স ডেইলির খবরে বলা হয়, বিশ্ববিদ্যালয় দুটিরি গবেষকরা বলছেন- সব জীবই রূপবদল ঘটাতে পারে। এ প্রক্রিয়া যথেচ্ছভাবে ঘটলেও করোনার ক্ষেত্রে এটি যথেচ্ছভাবে ঘটে না। মানুষের রোগ প্রতিরোধী সক্ষমতা করোনাভাইরাসের ক্ষমতা কমাতে গিয়েই এর রূপবদল ঘটায়। রোগ প্রতিরোধী ক্ষমতার সঙ্গে লড়াই করে ক্ষমতা হারালেও ভাইরাসটি আবার ফিরে আসতে পারে। করোনাভাইরানের এ রূপ বদলের তথ্য ভ্যাকসিন তৈরির ক্ষেত্রে কাজে লাগবে।

তারা বলেছেন, এলোমেলোভাবে জীবের রূপবদলের সময় জেনেটিক উপাদান নকল করতে গিয়ে ভুল হয়। কিন্তু করোনাভাইরাসের ক্ষেত্রে এ প্রক্রিয়ার কিছুটা পার্থক্য রয়েছে।

বাথ ও এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের গবেষকদের এ গবেষণা প্রতিবেদন ‘মলিকুলার বায়োলজি অ্যান্ড ইভোলিউশন’ সাময়িকীতে প্রকাশিত হয়েছে। গবেষকেরা ১৫ হাজার জিনোম সিকোয়েন্স বিশ্লেষণ করে ৬ হাজার মিউটেশন (রূপান্তর) শনাক্ত করেন।

বাথ বিশ্ববিদ্যালয়ের গবেষক লরেন্স হার্টস বলেন, ‘আমি অনেক জীবের মিউটেশন প্রোফাইল দেখেছি। প্রতিটির কিছু না কিছু ভুল পেয়েছি। তবে আমি করোনার মতো এত মজবুত আর অদ্ভুত মিউটেশন দেখিনি।’

ভাইরাসের প্রকৃত গঠন দেখে এবং ভাইরাসের মধ্যে বিভিন্ন ধরনের জায়গার মধ্যে তুলনা করে এ গবেষকেরা প্রমাণ পেয়েছেন, প্রাকৃতিক নির্বাচন, বা ‘বেঁচে থাকার যোগ্যতা’ বিবর্তনের প্রক্রিয়াটি ভাইরাসকে রূপবদলের প্রক্রিয়ায় টিকে থাকতে সাহায্য করছে।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD