বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

যেসব কারণে সব আদালত খুলে দেয়ার দাবি উঠেছে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ মে, ২০২১

দ্রুত দেশের সব আদালত খুলে দেয়ার আহ্বান জানিয়েছেন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি খন্দকার মাহবুব হোসেন। মহামারি করোনা ভাইরাসের প্রকোপে আদালতের কার্যক্রম স্থবির থাকায় ভয়াবহ মামলার জট তৈরি হচ্ছে বলে মন্তব্য করেছেন এই জ্যেষ্ঠ আইনজীবী। শনিবার (২৯ মে) রাজধানীর বসুন্ধরায় নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি।

বিএনপির ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন আশঙ্কা প্রকাশ বলেন, ‘স্বাস্থ্য সুরক্ষা মেনে দ্রুত সব আদালত খুলে না দিলে বর্তমানে যে অবস্থা আছে তা যদি চলতে থাকে তাহলে বিচার বিভাগ ভেঙে পড়বে, ভয়াবহ অবস্থার মধ্যে পড়বে। আর বিচারের প্রতি যদি মানুষের অনীহা আসে তাহলে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি হবে। করোনার পূর্বেই আমাদের বিচার বিভাগে মামলার সংখ্যা নিয়ে একটা সংকটপূর্ণ অবস্থায় ছিল। করোনার পরে দীর্ঘ দিন নিম্ন আদালত উচ্চ আদালতে মামলা নিষ্পত্তি না হওয়ার কারণে সেই সংকট একটা ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছে। তাই এ পরিস্থিতি থেকে উত্তোরণের জন্য উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি কমিশন গঠন করতে হবে।’

তিনি আরও বলেন, ‘বর্তমানে গণপরিবহণসহ সব কিছু খুলে দেয়া হয়েছে। অথচ বিচার বিভাগ এমন একটা অবস্থায় রয়েছে যে, মানুষ বিচার না পেয়ে হতাশার মধ্যে রয়েছে। আমি মনে করি, দীর্ঘ দিন যদি এ অবস্থা চলে আর বর্তমানে মামলার যে জট আছে তা দ্রুত যদি নিষ্পত্তি না করা হয়, তাহলে মানুষের বিচারের প্রতি অনীহা হবে। বিচারের প্রতি আস্থা না থাকার ফলে একটা অরাজক পরিস্থিতির সৃষ্টি হবে।’

জ্যেষ্ঠ এই আইনজীবীর পরামর্শ দিয়ে বলেন, ‘বর্তমান অবস্থায়ও মোটামুটি সুরক্ষা নিয়ে যাতে আদালতের কার্যক্রম চালু রাখা যায় তার ব্যবস্থা করতে হবে। পেশাগত কাজে যে আইনজীবীরা আদালতে যান তাদেরকে করোনা ভ্যাকসিন দেয়ার উদ্যোগ নিতে হবে।’

তিনি জানান, ‘বর্তমানে প্রচুর সংখ্যক মামলা। এমনকি ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরাও দীর্ঘ দিন ধরে কনডেম সেলে রয়েছে। এসব মামলা নিষ্পত্তির ক্ষেত্রে একটা কমিশন করা উচিত। তারা সুচিন্তিত মতামত দেবেন কীভাবে মামলা নিষ্পত্তি করা যায়। নতুবা এখন যে অবস্থা আছে সেটি যদি চলতে থাকে তাহলে বিচার বিভাগ ভেঙে পড়বে, ভয়াবহ অবস্থার মধ্যে পড়বে। বর্তমান অবস্থার মধ্যে সব আদালতগুলোকে সুরক্ষা নিয়ে চালু করতে হবে। যেহেতু গণপরিবহনসহ অন্যান্য প্রতিষ্ঠান চলতেছে, বিচার বিভাগকে সঙ্কুচিত করা উচিত নয়। কোর্ট ম্যানেজমেন্ট যদি ঠিক করা হয়, তাহলে মানুষের ভিড় অনেকাংশে কমে যাবে। নিম্ন আদালতে এত মানুষের ভিড়, এটার তো প্রয়োজন নেই। আইনজীবীর মাধ্যমে যারা কেবলমাত্র মামলার আসামি, তারাই হাজিরা দেবেন ‘

বিচারক সংকট নিয়ে মাহবুব হোসেন বলেন, ‘আপিল বিভাগে ৩টা বেঞ্চ করতে পারে, বর্তমানে সেখানে ২টা বেঞ্চ আছে। দেশে জন সংখ্যার বৃদ্ধির সঙ্গে সঙ্গে মামলার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সেই অনুপাতে বিচারক সংখ্যা অনেক কম। বিচার বিভাগের প্রতি যতটা গুরুত্ব দেয়া উচিত ছিল, দুর্ভাগ্যবশত ততটা গুরুত্ব দেয়া হয়নি। তারই ফলে বিচার বিভাগ এখন সংকটপূর্ণ অবস্থায় আছে। বিচার বিভাগ ভেঙে পড়ার মত অবস্থায় আছে। মানুষ কিন্তু বিচার পাচ্ছেন না। এজন্যই মামলার জট কমাতে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিশন করা দরকার।’

করোনার কারণে গত বছরের মার্চ থেকেই বন্ধ ঘোষণা করা হয় দেশের সব আদালত। এরপর গত বছরের মে মাস থেকে আইন সংশোধন করে সীমিত পরিসরে তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ভার্চুয়াল আদালত চালু করা হয়। এরপর করোনা সংক্রমণের হার কমে আসলে আদালত পর্যায় ক্রমে খুলতে থাকে। এরপর চলতি বছরে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হলে আবারও আদালত বন্ধ করা হয়। অবশ্য সীমিত পরিসরে ভার্চুয়ালি আদালত পরিচালিত হয়ে আসছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD