রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন

শিরোনাম :
বলিউডে সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত শীর্ষ পাঁচ অভিনেত্রী যারা হত্যা মামলায় সাঈদ খোকন তৃতীয় দফায় ২ দিনের রিমান্ডে ইরানের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: শাহরাম ইরানি শাহজালালে ইউএস-বাংলার বিমানে আগুন, দ্রুত নামানো হলো যাত্রীদের সৌদি আরবে সেনা পাঠাল পাকিস্তান ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও ২ জনের প্রাণহানি, আক্রান্ত ৯৭৮ রাজনীতির নামে সন্ত্রাস-সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে: রাষ্ট্রপতি আগুনসন্ত্রাসের বিরুদ্ধে গণমাধ্যমকে কাজ করতে হবে: তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাজ্যে মার্কিন বিমানঘাঁটিতে ছয় ড্রোনের হানা, সন্দেহের তীর ইরানের দিকে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে: স্বরাষ্ট্রমন্ত্রী

যে কোনো সময় প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির নির্দেশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৯ আগস্ট, ২০২০

করোনা ভাইরাসের কারণে সৃষ্ট মহামারিতে সঙ্কটে পড়ে যারা বসবাসের জায়গা বদলের কারণে কোনো ধরনের ছাড়পত্র (টিসি) ছাড়াই বছরের যে কোনো সময় সংশ্লিষ্ট এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করার নির্দেশ দিয়েছে সরকার। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় রোববার (৯ আগস্ট) এ সংক্রান্ত পরিপত্র জারি করেছে।

পরিপত্রটি প্রাথমিক শিক্ষার সঙ্গে সংশ্লিষ্ট সব কর্মকর্তা ছাড়াও ডিসি ও ইউএনওদের পাঠিয়েছে। এতে বলা হয়েছে, কোভিড-১৯ উদ্ভূত পরিস্থিতে সারা দেশের বিদ্যালয়গুলো বন্ধ রয়েছে। এ পরিস্থিতিতে বিভিন্ন কারণে ছাত্রছাত্রীরা বর্তমানে শহর ছেড়ে গ্রামে অবস্থান করছেন।

পরিপত্রে আরো বলা হয়, গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বেশ কিছু কিন্ডারগার্টেন স্কুল বন্ধ হয়ে যেতে পারে। ফলে ছাত্রছাত্রীরা বিদ্যালয়বিহীন হয়ে পড়তে পারে।

‘এই পরিস্থিতি বিবেচনা করে শিক্ষার্থীরা যাতে বিদ্যালয়হীন হয়ে ঝরে না পড়ে সেজন্য ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের বছরের যে কোনো সময় তাদের বাসস্থানের সংশ্লিষ্ট ক্লাস্টারের আওতাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি কার্যক্রম গ্রহণের অনুরোধ করা হলো। ’

পরিপত্রে বলা হয়েছে, যে শিক্ষার্থী ভর্তি হবে সে যে বিদ্যালয়ের অধ্যয়নরত ছিল তার আইডি কার্ড, বেতন বই, স্লিপ, ক্লাস ডায়েরি, বইপুস্তক বা খাতাপত্র সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক যাচাই করবেন। এক্ষেত্রে কোনো ছাত্রপত্র (টিসি) প্রয়োজন হবে না।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD