শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
লিবিয়ার জিম্মিদশায় ১১৯ মাফিয়ার মানব পাচার নেটওয়ার্ক মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানো নিয়ে সময়সীমা বেঁধে দিল বিআরটিএ দেশের ১ কোটি ৮১ লাখ মানুষ খাদ্য নিরাপত্তাহীনতার ঝুঁকিতে ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়ল ২৫ অক্টোবর পর্যন্ত মেডিকেল ট্যুরিজমে থাইল্যান্ডে চমক সৃষ্টি করেছে বাংলাদেশি উদ্যোক্তা সোলায়মান মার্কিন অভিযানের তথ্য ফাঁসকারীদের গুলি করে হত্যা করা উচিত: ট্রাম্প ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু সৌদিগামী ১০৩ ফ্লাইট বাতিল, আটকা সাড়ে ১৫ হাজার যাত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে প্রাথমিক স্বাস্থ্যসেবায় গুরুত্ব :স্বাস্থ্যমন্ত্রী আইএমএফের ঋণে শর্ত থাকবে, তা পূরণ করতে হবে: অর্থমন্ত্রী

রংপুর-রাজশাহী-ময়মনসিংহ বিভাগে বৃষ্টির সম্ভাবনা!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ জানুয়ারী, ২০২১

ডেস্ক রিপোর্ট : সারাদেশে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বাড়লেও রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের দু’এক জায়গায় হালকা/গুঁড়িগুঁড়ি বৃষ্টির সম্ভাবনা আছে বলে পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে সারাদেশের অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুস্ক থাকতে পারে। এমনকি মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

সোমবার (০৪ জানুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানায় আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাসে আরও জানানো হয়, সারাদেশে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আবহাওয়া অফিস জানায়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও আশেপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় রংপুর বিভাগের তেঁতুলিয়ায় ৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রাম বিভাগের সীতাকুণ্ডে ৩১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

এছাড়া ঢাকা বিভাগে সর্বনিম্ন তাপমাত্রা ছিল টাঙ্গাইলে ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল গোপালগঞ্জে ২৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

ময়মনসিংহ বিভাগে সর্বনিম্ন তাপমাত্রা ছিল সদরে ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল সদরে ২৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

চট্টগ্রাম বিভাগে সর্বনিম্ন তাপমাত্রা ছিল কুমিল্লায় ১১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল সীতাকুণ্ডে ৩১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

সিলেট বিভাগে সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল সিলেট সদর ও শ্রীমঙ্গলে ২৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

রাজশাহী বিভাগে সর্বনিম্ন তাপমাত্রা ছিল সদরে ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল বগুড়ায় ২৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

রংপুর বিভাগে সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ২৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

খুলনা বিভাগে সর্বনিম্ন তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৩০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

আর বরিশাল বিভাগে সর্বনিম্ন তাপমাত্রা ছিল সদরে ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল খেপুপাড়ায় ২৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD