শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

রমজান মাসে ইসলাম ধর্ম গ্রহণ করলেন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ এপ্রিল, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : ইসলাম ধর্ম গ্রহণ করেছেন দক্ষিণ আফ্রিকা জাতীয় ক্রিকেট দলের অল-রাউন্ডার বিয়র্ন ফরটুইন। বিষয়টি নিশ্চিত করেছেন ফরচুন নিজেই। এ নিয়ে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একাধিক স্টোরি শেয়ার করা হয়েছে।

দক্ষিণ আফ্রিকার সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, পবিত্র রমজান মাসে ইসলাম ধর্মে দীক্ষিত হলেন ফরটুইন। ইসলাম ধর্ম গ্রহণ করে ফরটুইনের নাম এখন ইমাদ। নিজের ইচ্ছায়ই তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বলে জানা গেছে। তার স্ত্রী আগে থেকেই ইসলাম ধর্মের অনুসারী ছিলেন। ফরটুইনের স্ত্রীর নাম মিশেক এসেন।

ইসলাম ধর্ম গ্রহণ করায় চারদিক থেকে অভিনন্দন বার্তা পাচ্ছেন ফরটুইন। অভিনন্দন জানিয়েছেন তার সতীর্থ তারবাইজ শামসির স্ত্রী খাদিজা শামসিও, ফরটুইন ও মিসেন এসেনের ছবি শেয়ার করে তাদেরকে অভিনন্দন জানিয়েছেন খাদিজা।

২০১৯ সালের সেপ্টেম্বরে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ফরটুইনের। জাতীয় দলের জার্সিতে এখন পর্যন্ত ৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। বল হাতে মোট ৬ উইকেট ও ব্যাট হাতে পাঁচ ইনিংসে ৩৫ রান করেছেন তিনি। এ মাসেই দক্ষিণ আফ্রিকা-পাকিস্তান সিরিজে খেলেছেন ২৬ বছরের এই ক্রিকেটার।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD