শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

রাজকে নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য পরীমনির

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১০ মার্চ, ২০২৪

ঢাকাই সিনেমার চিত্রনায়ক শরিফুল রাজ ও চিত্রনায়িকা পরীমনি গত বছরের সেপ্টেম্বরে বিচ্ছেদের পথে হাঁটেন। ডিভোর্সের পরবর্তী সময়ে সন্তান পদ্মকে নিজের কাছেই রেখেছেন পরী।

পরীমনি এখন কলকাতায় অবস্থান করছেন। সেখানে আনন্দবাজারের মুখোমুখি হন তিনি। সাক্ষাৎকারে ব্যক্তিজীবন, অভিনয়, ভবিষ্যৎ পরিকল্পনাসহ নানা বিষয়ে কথা বলেছেন এই অভিনেত্রী।

যেখানে উঠে আসে সাবেক স্বামী শরিফুল রাজ প্রসঙ্গ। পরীমনিকে প্রশ্ন করা হয়, কিছুদিন আগে যখন তুমি সন্তানকে নিয়ে কলকাতায় ছিলে, তখন শরিফুল রাজ একটি স্ট্যাটাস দিয়েছে পদ্মকে নিয়ে। বিষয়গুলো তুমি কীভাবে দেখ?

এর জবাবে পরী বলেন, ‘এটা খুবই গুরুত্বপূর্ণ একটা স্ট্যাটাস ছিল আমার বাচ্চার জন্য এবং আমার জন্য। কারণ এই স্ট্যাটাসটা না দিলে তো আমার বাচ্চা ভালোই হতো না। আমরা খুব উপকৃত হয়েছিলাম (হাহাহা)।’

এরপর শরিফুল রাজকে একহাত নিয়ে পরীমনি বলেন, ‘আমার মনে হয় এটা সবার জানা উচিত। যে নিজের সন্তানের কোনো দায়িত্ব বহন করে না কিন্তু আমার বাচ্চা বলে বেড়ায় তাকে আমি ছেড়ে দেব না। যারা মা, তারা নিশ্চয় বুঝতে পারবেন আমি কোন জায়গা থেকে কথাগুলো বলছি।’

ছেলের কোনো খোঁজখবর রাখেন না রাজ, এমনটা জানিয়ে এই নায়িকা বলেন, ‘সে এখন পর্যন্ত আমার বাচ্চার একটা খোঁজ খবর নেয়নি। আমার বাচ্চার খোঁজ খবর ও কেন নেবে? এটা তো আমার বাচ্চা। আমার বাচ্চার খোঁজ খবর এবং দায়িত্ব প্রথম থেকে আমিই নিয়েছি এবং আমারই
থাকবে। এটার জন্য আর কাউকে দরকার নেই। আমি আর কারো নামই উচ্চারণ করতে চাই না। এই নামটার সঙ্গে এখন আর আমার কোনো রাগ, ক্ষোভ, অভিমান ছাড়া কিছুই নেই। ভালোবাসা, সম্মান তো দূরের কথা, কিছুই নেই।’

সবশেষ শরিফুল রাজকে উদ্দেশ্য করে পরীমনি বলেন, ‘যে মানুষটা আমার বাচ্চার বাবা তাকে আমি কোনোভাবেই অসম্মানিত করতে চাই না। কিন্তু যতটুকু অসম্মান তার প্রাপ্য সেটুকু আমি করব, সেটা থেকে তাকে কেউ বাঁচাতে পারব না। সেই অসম্মানটা পুরো দুনিয়া না, আমি তাকে করব। কারণ সে এটা ডিজার্ভ করে।’

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD