রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের দায়ে ১২৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
শুক্রবার (১৯ নভেম্বর) সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বার্তা ২৪কে বিষয়টি নিশ্চিত করেছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে ১৮ নভেম্বর (বৃহস্পতিবার) সকাল ছয়টা থেকে আজ ১৯ নভেম্বর (শুক্রবার) সকাল পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ১৬,৯৫৪ পিস ইয়াবা, ১৯৬ গ্রাম ৩০১ পুরিয়া হেরোইন, ৬৮ কেজি ৬৯০ গ্রাম ১৬০ পুরিয়া গাঁজা, ২০টি নেশা জাতীয় ইনজেকশন ও ১০০ গ্রাম আইস উদ্ধারমূলে জব্দ করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৯২ টি মামলা রুজু হয়েছে।