শনিবার, ০২ মে ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন

রাজধানীতে গ্যাস সংকট থাকবে আরও এক সপ্তাহ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ জানুয়ারী, ২০২২

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গ্যাসের সংকট বিরাজ করছে, যা আরও এক সপ্তাহ (২১ জানুয়ারি) অব্যাহত থাকবে। এতে চরম ভোগান্তিতে পড়েছে মানুষ।

গ্যাস সংকটের বিষয়টি তিতাস গ্যাস আগেই এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

তিতাসের পক্ষ থেকে জানানো হয়, বর্তমানে যে সংকট তৈরি হয়েছে তা দ্রুত সমাধানের চেষ্টা চলছে। তিতাসের অধিভুক্ত এলাকাগুলোতে এই স্বল্প চাপ থাকতে পারে। তবে নির্দিষ্ট করে কোনো এলাকায় নয়, সব এলাকাতেই গ্যাস ঘাটতি হতে পারে।

সামিটের এলএনজি টার্মিনাল ক্ষতিগ্রস্ত হওয়ায় এবং বিবিয়ানা গ্যাসক্ষেত্রের সংস্কার কাজের জন্য গ্যাসের ঘাটতি সৃষ্টির শঙ্কা করছে জ্বালানি বিভাগ।

বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদের ভেরিফায়েড ফেসবুক পেজে গত বুধবার এক পোস্টে বলা হয়েছে, কারিগরি কারণে ১২ থেকে ২১ জানুয়ারি পর্যন্ত তিতাস গ্যাসের অন্তর্গত এলাকায় গ্যাসের চাপ স্বল্প থাকতে পারে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD