বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

রাজধানীতে গ্যাস স্বাভাবিক, নিশ্চিন্তে চুলা জ্বালানোর পরামর্শ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩

রাজধানীর বিভিন্ন এলাকায় সোমবার রাতে গ্যাসের গন্ধ ছড়ানো সমস্যার সমাধান হয়েছে বলে জানিয়েছে তিতাস গ্যাস কোম্পানি।

মঙ্গলবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে গণমাধ্যমকে এ তথ্য জানান তিতাসের মেট্রো ঢাকা রাজস্ব ডিভিশনের মহাব্যবস্থাপক মো. রশিদুল আলম।

তিনি বলেন, পরিস্থিতি এখন স্বাভাবিক আছে। এখন আর রাজধানীর কোথাও গ্যাসের গন্ধ নেই। নিশ্চিন্তে চুলা জ্বালানো যাবে। এতে কোনো দুর্ঘটনার সম্ভাবনা নেই।

এ আগে, সোমবার দিবাগত রাতে রাজধানীর মগবাজার, ইস্কাটন, রামপুরা, মহাখালী, পূর্ব রাজাবাজার, ক্রিসেন্ট রোড, বাড্ডা ও হাজারীবাগ এলাকা থেকে গ্যাসের গন্ধ ছড়িয়ে পড়ার খবর জানায় বাসিন্দারা।

এ সময় এলাকাগুলোর মসজিদ থেকে মাইকে ঘোষণা দিয়ে গ্যাসের চুলা না জ্বালানো এবং দেশলাই না জ্বালানোর অনুরোধ জানানো হয়।

এনিয়ে রাজধানীবাসীকে আতঙ্কিত না হওয়ার অনুরোধ জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি ফেসবুক পোস্টে লিখেছেন, ‘ঢাকার বেশ কয়েকটি জায়গাতে গ্যাসের গন্ধ পাওয়ার খবরে নাগরিকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। নগরবাসীকে আতঙ্কিত না হওয়ার জন্য অনুরোধ করছি। ঢাকার গ্যাস বিতরণ কোম্পানি তিতাস গ্যাস কর্তৃপক্ষ এরই মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।’

এর আগে তিতাস গ্যাসের পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদে শিল্প কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ থাকায়, সঞ্চালন ও বিতরণ লাইনে গ্যাসের চাপ বেড়ে যাওয়ায় (ওভার-ফ্লো) গন্ধ বাইরে আসে। রাতে ঢাকার তিতাসের মেইন লাইন বন্ধ করে দেওয়া হয়েছে। সকালের মধ্যে ঠিক হয়ে যাবে। তিতাসের জরুরি ও টেকনিক্যাল টিম বিষয়টি নিয়ে কাজ করছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD