বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

রাজধানীতে দেখা মিললো বৃষ্টির

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩

দেশজুড়ে গত কয়েকদিন ধরে চলমান তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ সাধারণ মানুষ। দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির জন্য প্রার্থনা করে নামাজ আদায়েরও খবর পাওয়া যাচ্ছে।

এমন পরিস্থিতিতে আজ বৃহস্পতিবার (৮ জুন) সকাল থেকে দেশের আকাশে মেঘ জমতে দেখা যায়। একপর্যায়ে সকাল ৯টার দিকে রাজধানীর কারওয়ান বাজার, মতিঝিল, গুলিস্তান, শাহবাগ, ফার্মগেটসহ রাজধানীর বিভিন্ন এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়।

দীর্ঘদিন পর বৃষ্টি নামার কারণে কিছুটা স্বস্তি বোধ করছেন রাজধানীবাসী। বৃষ্টির কারণে গরমের তীব্রতা কিছুটা কমবে বলেও আশা করছেন তারা। এদিকে, আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের চার সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখানো হয়েছে। এসব সমুদ্রবন্দরের ওপর দিয়ে হঠাৎ করে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের আট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। এছাড়া কয়েকটি জেলার ওপর দিয়ে তীব্র তাপদাহ বয়ে যাচ্ছে বলেও জানায় সংস্থাটি।

তাপদাহের কারণে আজ বৃহস্পতিবার দেশের মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাস-পরীক্ষা বন্ধ রয়েছে। এছাড়া আগেই এদিন প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক স্কুলের প্রাথমিক পর্যায়ের শ্রেণিকার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD