বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

রাজধানীতে নির্মাণাধীন ভবনে বোমা, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২০

রাজধানীর উত্তরা ১০ নম্বর সেক্টরের ১৩ নম্বর রোডে বোমা রয়েছে এমন খবর পেয়ে একটি নির্মাণাধীন বাড়ি ঘিরে রেখেছে পুলিশ। ঘটনাস্থলে অবিস্ফোরিত বেশ কয়েকটি বোমা রয়েছে এমন খবরে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ও উত্তরা পশ্চিম থানা পুলিশ বাড়িটির চারপাশে অবস্থান নিয়েছেন। আর ভেতরে ঢুকে বোমা নিস্ক্রিয়করণে কাজ করছে পুলিশের বম্ব ডিসপোজাল ইউনিট।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে খবর পেয়ে কাজ শুরু করে পুলিশ। উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন চন্দ্র সাহা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘বিস্তারিত এখন বলতে পারছি না। ডিসপোজাল ইউনিট ও ডিবির টিম কাজ করছে। ঢাকা মহানগর উত্তরা গোয়েন্দা বিভাগের উপ-কমিশনার (ডিসি) কাজী শফিকুল আলম বলেন, ‘বেশ কয়েকটি অবিস্ফোরিত বোমার সন্ধান পেয়েছি। বম্ব ডিসপোজাল ইউনিট কাজ করছে। নির্মাণাধীন এই ভবনে কারা, কী উদ্দেশ্যে বোমা মজুদ করেছে তা তদন্ত করা হচ্ছে।’

পুলিশের একটি সূত্র জানায়, ‘ঢাকা-১৮ আসনে উপ-নির্বাচনে ভোট গ্রহণের দিন ওই এলাকায় চারটি বোমা বিস্ফোরিত হয়েছিল। ওই ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের দেয়া তথ্যমতে কামারপাড়া থেকে কিছু অবিস্ফোরিত বোমা উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, অবিস্ফোরিত বোমাগুলো উপ-নির্বাচনের দিন ব্যবহারের কথা ছিল।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD