বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩৮

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ৫৪০ পিস ইয়াবা, ১১৪ গ্রাম হেরোইন ও ২৭ কেজি ৮৭০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

শনিবার (১৮ ডিসেম্বর) ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।

ডিএমপির পক্ষ থেকে বলা হয়, শুক্রবার (১৭ ডিসেম্বর) সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত মাদকবিরোধী এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদক সেবন ও বিক্রির অভিযোগে ৩৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৪টি মামলা রুজু হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD