রাজধানীর বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৬২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
শুক্রবার (১২ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বিষয়টি নিশ্চিত করেছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে ১১ নভেম্বর (বৃহস্পতিবার) সকাল ছয়টা থেকে আজ ১২ নভেম্বর (শুক্রবার) সকাল পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ১৯০.৭৫ গ্রাম ৩২৫ পুরিয়া হেরোইন, ৯ বোতল দেশি মদ, ২৯২২ পিস ইয়াবা ও ৪৭ কেজি ৩৭০ গ্রাম ৭৫ পুরিয়া গাঁজা উদ্ধারমূলে জব্দ করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৫ টি মামলা রুজু হয়েছে।