সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন

শিরোনাম :
নাশকতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের প্রথম শ্রেণিতে ভর্তি আবেদন শুরু ১ ডিসেম্বর, ডিজিটাল লটারি ১৫ ডিসেম্বর ডেঙ্গুতে আরো ২ জনের মৃত্যু, নতুন করে আক্রান্ত ১৫১৯ স্বরাষ্ট্রমন্ত্রীর রাজনৈতিক কৌশলে ধরাশায়ী আ.লীগ: শফিকুল আলম যুদ্ধে পরাজিত যুক্তরাষ্ট্র, এখন আর আগের অবস্থানে নেই: ইরান হাম উপসর্গে একদিনে ৯ শিশুর মৃত্যু, দুই মাসে সর্বোচ্চ এআই ব্যবহার করে বিদেশ থেকে অপপ্রচার চালানো হচ্ছে: রিজভী মানবতাবিরোধী অপরাধে মির্জা আজমকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ  ২৪ ঘণ্টার মধ্যে ৫ বিভাগে বৃষ্টির আভাস স্বর্ণের দাম কমার কৃতিত্ব নিলেন মোদি

রাজধানীতে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১০ আগস্ট, ২০২৪

রাজধানীর ডেমরার ওরিয়েন্টাল স্কুল মোড় এলাকায় আবু সাঈদ (৩২) নামে এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার (৯ আগস্ট) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় আবু সাঈদকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। রাত সাড়ে ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের মামা আপেল মাহমুদ অভিযোগ করেন, আবু সাঈদ ডেমরার ৬৭ নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক। সন্ধ্যার দিকে তিনি চা খেতে বাইরে যান। চায়ের দোকানে যাওয়ার সময় যুবলীগের নেতাকর্মীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন। পরে দ্রুত তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসকৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, আবু সাঈদ ডেমরার আমতলা বাহির টেংরা এলাকার সিকান্দার আলীর ছেলে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

সূত্র : জাগো নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD