রাজধানীর তুরাগের দিয়াবাড়ী এলাকায় র্যাবের সঙ্গে একদল সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীর গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এসময় ২ জন মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। আহত হয়েছেন র্যাব এক সদস্যও। শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেন র্যাব সদর দফতরের মেজর রইসুল আজম মণি।
তিনি বলেন, একদল মাদক ব্যবসায়ী মাদক কেনাবেচা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালায়। ঘটনাস্থলে পৌঁছানোর সঙ্গে সঙ্গে মাদক ব্যবসায়ীরা একটি উদ্দেশ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে ঘটনাস্থলে দুজন মাদক ব্যবসায়ীর মরদেহ পড়ে থাকতে দেখা যায়। বাকিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরবর্তীতে সেখান থেকে ২টি বিদেশি পিস্তল, গুলি ও বিপুল পরিমাণ ইয়াবা ও ইয়াবা পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়।
লাইটনিউজ/এসআই