বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জাতীয় কর্মসূচি ঘোষণা সিরিয়ার বিমানঘাঁটিতে বোমা হামলা: তুরস্কের উপস্থিতিতে আতঙ্কিত ইসরায়েল? উগ্রপন্থি ইসরাইলিরা যেভাবে সন্ত্রাসী, ব্যাখ্যা মার্কিন রাষ্ট্রদূতের কলকাতায় অগ্নিকাণ্ডে সাংবাদিকসহ কুষ্টিয়ার চারজন নিহত শর্ত নয়, সমতার ভিত্তিতে বাংলাদেশ বন্ধুত্ব করতে চায়: রিজভী ইউরোপে মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে হামলার পরিকল্পনা করছে ইরান দীপু মনির প্যারোলে মুক্তির সময় নির্ধারণ বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই: অ্যাটর্নি জেনারেল ডিএমপির অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার ৪৮৩ গণমাধ্যম এখন অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি স্বাধীন: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

রাজধানীতে শপিং ব্যাগ থেকে ককটেল সদৃশ ৪টি বস্তু উদ্ধার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

রাজধানীর এলিফ্যান্ট রোড এলাকায় একটি শপিং ব্যাগের ভেতর থেকে ককটেল সদৃশ চারটি বস্তু উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৭ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের নিউমার্কেট জোনের এডিসি মো. শওকত আলী জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন। জানা গেছে, এদিন রাত ১০টার দিকে এলিফ্যান্ট রোডের বাটা সিগনাল মোড়ে নিউমার্কেট যাওয়ার রাস্তা থেকে বস্তুগুলো উদ্ধার করা হয়।

মো. শওকত আলী বলেন, শপিং ব্যাগের মধ্যে পলিথিনে মোড়ানো কিছু বস্তু দেখা গেছে। বোম্ব ডিসপোজাল ইউনিট সেগুলো নিয়ে গেছে। পরীক্ষা করে তারা সেগুলো দেখছে আসলে বোমা না অন্য কিছু।

এদিকে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কয়েকজন যুবক মাস্ক পরা অবস্থায় সেই স্থানে হাতাহাতি করছিল। কিছুক্ষণ পর সেখানে একটি শপিং ব্যাগ পড়ে থাকতে দেখা যায়। ব্যাগের ভেতর লাল টেপ মোড়ানো কয়েকটি বস্তু দেখে পুলিশে খবর দেওয়া হয়।

পরে পুলিশ এসে ঘটনাস্থলে ঘিরে রাখে এবং ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেয়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD