বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন

রাজধানীতে হেরোইন-গাঁজাসহ ৪০ জন গ্রেফতার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১

রাজধানীর বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪০ জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৬ টা থেকে শুক্রবার সকাল ৬ টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

মাদক সেবন ও কেনাবেচার সঙ্গে জড়িত থাকার সন্দেহে তাদেরকে গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৪৬১ পিস ইয়াবা বড়ি, ৩৪১ গ্রাম ২৪৬৬ পুরিয়া হেরোইন, ও ৭ কেজি ৭৭৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩২ টি মামলা করা হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD