রবিবার, ০৭ জুন ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
লেবাননে নিহত ২ প্রবাসীর লাশ গ্রহণ করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নির্বাচিত সরকার মব জাস্টিস কমাতে পারেনি : আসিফ মাহমুদ হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি দিল ইরান ‘শোকজের সন্তোষজনক জবাব না পেলে আদ-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা’ রাজধানীর মিরপুর স্টেডিয়াম এলাকায় যান চলাচলে বিধিনিষেধ ইরানের ড্রোন কোথায় আছে, জেনে গেছি: ট্রাম্প হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৩২ ভুয়া খবর মোকাবিলায় জাতীয় কর্মপরিকল্পনার খসড়া চাইলেন তথ্যমন্ত্রী বিজিবির বাধায় পুশইনের চেষ্টা ব্যর্থ, ৩৩ জনকে ফিরিয়ে নিল বিএসএফ সাত মাসের শিশুকে মাথায় গুলি করে হত্যা করল ইসরাইলি বাহিনী

রাজধানীর মিরপুর স্টেডিয়াম এলাকায় যান চলাচলে বিধিনিষেধ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৬ জুন, ২০২৬

বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরিচালনা পর্ষদ নির্বাচন এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ ঘিরে রাজধানীর মিরপুর স্টেডিয়াম এলাকায় ট্রাফিক নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

শনিবার (৬ জুন) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরিচালনা পর্ষদ নির্বাচন এবং বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল বনাম অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের মধ্যকার অনুশীলন ম্যাচ রোববার (৭ জুন) অনুষ্ঠিত হবে। এ ছাড়া প্রথম ওয়ানডে ম্যাচ মঙ্গলবার (৯ জুন), দ্বিতীয় ওয়ানডে ম্যাচ বৃহস্পতিবার (১১ জুন ও তৃতীয় ওয়ানডে ম্যাচ আগামী ১৪ জুন অনুষ্ঠিত হবে। ফলে শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম-সংলগ্ন প্রশিকা রাস্তাটি সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত যানবাহন চলাচলের জন্য বন্ধ থাকবে।

এ অবস্থায় সর্বসাধারণ ও যানবাহন চালকদের ওই প্রশিকা রাস্তাটি পরিহার করে মিরপুর-১-গামী সব যানবাহন বিকল্প রাস্তা হিসেবে প্রশিকা ক্রসিং-শিয়ালবাড়ি ক্রসিং-রাইনখোলা-ঈদগাহ মাঠ হয়ে মিরপুর-১ নম্বরে চলাচলের অনুরোধ জানিয়েছে ডিএমপি।

এ বিষয়ে সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করেছে ডিএমপি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD