শনিবার, ০২ মে ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন

রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না আজ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১

স্টাফ রিপোর্টার : জরুরি সংস্কার কাজের জন্য রাজধানীর পূর্ব রামপুরাসহ কয়েকটি এলাকায় আজ বৃহস্পতিবার (৩ জুন) ৯ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বুধবার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্ব রামপুরা বায়তুল মামুর মসজিদ গলি এলাকায় গ্যাস পাইপলাইন কাজের ট্রায়াল গ্যাস শাটডাউনের জন্য আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এ সময় পূর্ব রামপুরা পুলিশ ফাঁড়ি এলাকা, রামপুরা হাইফুল এলাকা, বউবাজার ও আল-মামুর মসজিদ এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ ছাড়াও পার্শ্ববর্তী এলাকায় আবাসিক, শিল্প ও সিএনজি শ্রেণির গ্রাহকদের গ্যাসের চাপ কম থাকতে পারে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD