বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন

রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকছে না আজ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০

গ্যাস বিতরণ লাইন স্থানান্তর ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ মঙ্গলবার রাজধানীর বেশ কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত পুরাতন পুলিশ ফাঁড়ি ও আশপাশের গলি, অগ্নিশিখা গলি ও আশপাশের এলাকার গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

সোমবার তিতাস কর্তৃপক্ষ সূত্রে এ তথ্য জানা গেছে।

তিতাস কর্তৃপক্ষ জানায়, পূর্ব রামপুরার ভূঁইয়া গলির দুই ইঞ্চি ব্যাস X ৫০ পিএসআইজি X ৩৫৫ মিটার নতুন বিতরণ লাইন স্থানান্তর কাজের টাই-ইন এর জন্য গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।

রাজধানীর রামপুরা বাসস্ট্যান্ড থেকে হাইস্কুল গলি, পুরাতন পুলিশ ফাঁড়ি ও আশপাশের গলি, অগ্নিশিখা গলি ও আশপাশের এলাকার গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD