শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

রাজধানীর সড়কে নারীর লাশ মরদেহ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২১

রাজধানীর মোহাম্মদপুরে রাস্তা থেকে অজ্ঞাত এক নারীর (২৪) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সকালের দিকে এ বিষয়ে কথা হয় মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলামের সঙ্গে।

তিনি জানান, বুধবার (২৪ ফেব্রুয়ারি) দিনগত রাত ১টার দিকে মোহাম্মদপুর তাজমহল রোড ১২/১২ বাড়ির সামনের রাস্তা থেকে অজ্ঞাত ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর কারণও এখনো জানা যায়নি। তবে দেখে মনে হচ্ছে নিহত নারী ভবঘুরে নয়।

মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD