শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম :
অসংখ্য ডিসেম্বর আসবে যাবে, শেখ হাসিনা দেশে ফিরবে না: রাশেদ খাঁন স্কুলছাত্রী তাজমিন হত্যার মূল আসামি চট্টগ্রাম থেকে আটক বাবার ফোনে লাইভ লোকেশন পাঠিয়েছিল তাজমিন, সেই লোকেশনে গিয়ে পান লাশ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধে সহায়তার প্রস্তাব পুতিনের বিশ্ব ডিম দিবস আজ, চাহিদার চেয়ে উৎপাদন কম পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার চট্টগ্রাম বন্দরের এনসিটি ইজারায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি স্থানীয় সরকার নির্বাচনের রোডম্যাপ ঘোষণা সোমবার বিনামূল্যে ১০ লাখ ছানি অপারেশন ও ১ কোটি চশমা বিতরণ করবে সরকার নরেন্দ্র মোদি ‘ভোট চোর’, বললেন ককরোচ প্রধান

রাজধানীর ৫ হাসপাতালে চলছে করোনার টিকাদান কার্যক্রম

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী, ২০২১

স্টাফ রিপোর্টার : আজ বৃহস্পতিবার রাজধানীর পাঁচটি হাসপাতালে শুরু হয়েছে করোনাভাইরাসের ভ্যাকসিন প্রদান।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম জানিয়েছেন সকাল ৯টা থেকে এসব হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের ওপর টিকার প্রয়োগ শুরু হয়েছে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, মুগদা জেনারেল হাসপাতাল এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালেয় হাসপাতাল এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও কুয়েত মৈত্রী হাসপাতালে ভ্যাকসিন প্রদান করা হচ্ছে। এই পাঁচ হাসপাতালের নিজস্ব চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীরা আজ করোনার ভ্যাকসিন পাবেন।

ডা. এবিএম খুরশীদ আলম বলেন, টিকা প্রয়োগ করার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চারটি, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চারটি, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চারটি, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চারটি এবং কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালে একটি বুথ করা হয়েছে। এই পাঁচটি হাসপাতালে ৫০০ জন স্বাস্থ্যকর্মীকে টিকা দেয়ার লক্ষ্য রয়েছে আমাদের।

এর আগে গতকাল বুধবার কুর্মিটোলা হাসপাতালের দেশে করোনার ভ্যাকসিন প্রদান কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন প্রথম করোনা ভ্যাকসিন নেন কুর্মিটোলা হাসপাতালের নার্স রুনু বেরুনিকা কস্তা। তারপর আরও কয়েকজনকে দেয়া হয় ভ্যাকসিন।

সূত্র : আরটিভি নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD