শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

রাজনীতিতে আসছেন তামিলনাডুর জনপ্রিয় অভিনেতা বিজয়

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪

অভিনেতা থেকে নেতা হওয়ার জার্নি শুরু হতে চলেছে আরও এক চলচ্চিত্র তারকার। জানা গেছে, তামিলনাডুর জনপ্রিয় অভিনেতা বিজয় নতুন রাজনৈতিক দল তৈরি করেছেন। শিগগিরই প্রকাশ্যে আসছে তাঁ দলের নাম। যে দল তৈরি হচ্ছে, তার ২০০ সদস্য এরইমধ্যে বিজয়কেই দলের
সভাপতি হিসেবে মনোনীত করেছে।

এর আগেও বহু অভিনেতা, অভিনেত্রী অভিনয়ের সঙ্গেই রাজনীতির আঙিনায় এসেছেন। এবার সেই তালিকায় নাম জুড়তে চলেছে বিজয়ের।

নতুন দলের সদস্যদের মধ্যেই একজন ভারতীয় একটি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, তারা নির্বাচন কমিশনে নিবন্ধন করার প্রক্রিয়ার মধ্যে রয়েছেন। দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি তৈরি হয়েছে, সাধারণ সম্পাদক এবং কোষাধ্যক্ষ মনোনীত হয়েছে বলেও জানা গেছে।

২০২৬ সালে তামিলনাডুতে বিধানসভা নির্বাচন। নতুন দলের লক্ষ্য ওই নির্বাচনে অংশগ্রহণ করা। যদিও দলের নাম জানা যায়নি এখনও, তবে সূত্রের খবর, দলের নামের মধ্যে কজগম শব্দটি থাকবেই, তামিলনাডুর ঐতিহ্যের সঙ্গে সঙ্গতি রেখে।

সূত্র : আজকাল

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD