বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
৭ জেলায় বৃষ্টি-বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কসংকেত ঢাকায় মেটার অফিস খোলার কথা হয়েছে, তারা আগ্রহী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের সাক্ষাৎ ইরানের সঙ্গে ‘খুব ভালো’ বৈঠক হয়েছে: ট্রাম্প প্রধানমন্ত্রী তারেক রহমান ও তুরস্কের প্রেসিডেন্টের দ্বিপাক্ষিক বৈঠক ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজে সস্ত্রীক অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের বৈঠক হারানো, চুরি ও নষ্ট পাসপোর্ট ইস্যুতে নতুন পরিপত্র জারি গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকবে কি না, যা জানালেন স্পিকার আমেরিকা ইজ ব্যাক—ট্রাম্প

রাজনৈতিক পরিচয় অপরাধীর ঢাল নয়

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৯ আগস্ট, ২০২০

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘রাজনৈতিক পরিচয় যে অপরাধীর আত্মরক্ষার ঢাল হতে পারে না, তা শেখ হাসিনা তা প্রমাণ করেছেন। ’

শেখ হাসিনা সরকার অপরাধীকে দলীয় পরিচয়ে বাঁচানোর চেষ্টা করেনি বলেও উল্লেখ করেন তিনি৷

রোববার (০৯ আগস্ট) গোপালগঞ্জ সড়ক জোন, বিআরটিএ ও বিআরটিসির কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ মতবিনিময় সভায় যুক্ত হন।

তিনি বলেন, ‘শেখ হাসিনা সরকার প্রতিটি হত্যাকাণ্ডের বিচারে সোচ্চার থেকেছে৷ অপরাধীকে দলীয় পরিচয়ে বাঁচানোর চেষ্টা করেনি, অপরাধী যে দলেরই হোক, বিচারের আওতায় আনা হয়েছে। ’

এ সরকার জনগণের মনের ভাষা বোঝে বলেই যে কোনো বিষয়ে দ্রুততম সময়ে ব্যবস্থা নেয় উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘যে কোনো অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান অত্যন্ত কঠোর এবং তা এরই মধ্যে প্রমাণ হয়েছে।

ওবায়দুল কাদের বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ নানাভাবে কথা বলেন৷ তাদের কাছে আমার প্রশ্ন, ক্যাসিনো বিরোধী অভিযান, স্বাস্থ্যখাতে জেকেজি, রিজেন্ট গ্রুপের বিরুদ্ধে চলমান অভিযান চালানোর আগে সরকারকে কেউ কি বলে দিয়েছিল? না, বলে দেয়নি। সরকার নিজেই এসব অনিয়ম উদঘাটন করেছে, কোনো ধরনের ধামাচাপা দেওয়ার চেষ্টা করেনি। যারা সরকারের সমালোচনা করছেন, তাদের আমলে অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে তারা কী ব্যবস্থা নিয়েছিলেন? দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন আর দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়াই তাদের সফলতা। ’

বিএনপি দলীয় গঠনতন্ত্র থেকে সাত ধারা বাতিল করে দুর্নীতিবাজদের দলীয় নেতৃত্বে গণতান্ত্রিক স্বীকৃতি দেওয়া হয়েছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD